ইমাম ইবনু হিব্বান (ওফাত: ৩৫৪ হিজরী) হাদীসটিকে সাহীহ বলেছেন। ইমাম হাইছামী (ওফাত: ৮০৭ হিজরী) বলেন- ইমাম তাবারানী'র মতে এ হাদীসের বর্ণনাকারীগণ সবাই বিশ্বস্ত। (মাজমাউয যাওয়াঈদ ৮:৬৫)। শায়খ নাসিরুদ্দিন আলবানী (ওফাত: ১৪২০ হিজরী) সংকলিত সহীহ হাদীসের কিতাব সিলসিলাতুল আহাদীসিস সাহীহায় (১১খণ্ডে সমাপ্ত) উলিস্ন খিত হাদীসটি সংকলন করে বলেছেন- হাদীসটির বর্ণনাসূত্রগুলো পর্যালোচনা দেখা গেছে এটি নিঃসন্দেহে সহীহ। (সিলসিলাতুল আহাদীসিস সহীহা ৩:১৩৮)। শবেবরাতের ফযিলতের হাদীসসমূহ যেসকল ইমাম নিজ নিজ হাদীসের কিতাবে সংকলন করেছেন তাঁদের মধ্যে রয়েছেন ইমাম তিরমিযী (ওফাত: ২৯৭ হিজরী), ইমাম ইবনু মাজাহ (ওফাত: ২৭৩ হিজরী), ইমাম ইবনু হিব্বান (ওফাত: ৩৫৪ হিজরী), ইমাম আহমদ বিন হাম্বল (ওফাত: ২৪১ হিজরী), ইমাম মুনযিরী (ওফাত: ৬৫৬ হিজরী), ইমাম আবূ আসীম (ওফাত: ২৮৭ হিজরী), ইমাম তাবারানী (ওফাত: ৩৬০ হিজরী), ইমাম বাইহাকী (ওফাত: ৪৫৮ হিজরী) প্রমূখ হাদীসের বরেণ্য ইমামগণ। সাহাবিগণের মধ্যে ইবনে আব্বাস (ওফাত: ৬৮ হিজরী), ইবনে উমর(ওফাত: ৭৩ হিজরী) রাদিয়াল্ল াহু আনহুমা, তাবিঈগণের মধ্যে আতা বিন ইয়াসার(ওফাত: ৯৭ হিজরী), ইকরিমা (ওফাত: ১০৭ হিজরী), মাকহুল (ওফাত: ১১৮ হিজরী), খালিদ বিন মা'দান (ওফাত: ১০৪ হিজরী), লুকমান বিন আমির, উমর বিন আবদুল আযীয (ওফাত: ১০১ হিজরী) রাহিমাহুমুল্ল াহ প্রমূখ শবেবরাতের ফযিলত সম্পর্কে নিজ নিজ অভিমত ব্যক্ত করেছেন। হাফিয ইবনু তাইমিয়্যা (ওফাত: ৭২৮ হিজরী) নিজ গ্রন্থে শবেবরাত প্রসঙ্গে বলেন- হাদীস এবং সাহাবি তাবিঈগণের অভিমত পর্যালোচনা করে বলা যায়, এ রাতটি একটি ফযিলতপূর্ণ রাত। (ইকতিদাউস সিরাতুম মুসতাকীম, পৃষ্ঠা ৩০১)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।