শবেবরাত নিয়ে আলোচনার তুফান দেখে একজন সাধারণ মানুষের প্রতিিμয়া
আমাদের দেশীয় পরিভাষায় শবেবরাত বলে পরিচিত বিষয়টি হাদীসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের বিশেষ ফযিলত সম্পর্কে একুশটি হাদীস পাওয়া যায়। সাহাবি যুগের পরবর্তীকালের হাদীস বর্ণনাকারীগণের সবলতা দুর্বলতা বিচারে হাদীস শাস্ত্রের পণ্ডিতগণ হাদীসের যে শ্রেণি বিন্যাস করেছেন সে অনুযায়ী শবেবরাতের ফযিলত বিষয়ে বর্ণিত হাদীসগুলো চার প্রকার। কিছু সহীহ, কিছু হাসান, কিছু দাঈফ এবং কিছু মাউদু। মাউদু হাদীস হলো বানোয়াট। অর্থাৎ মূলত: এটা রাসূলের হাদীস নয়। মাউদু হাদীস সর্বাবস্থায় পরিত্যাজ্য। বাকী তিন প্রকার হাদীস কোনটি কিভাবে কাজে লাগবে সেই উসূল বা মূলনীতি ইলমে হাদীসের সুবিজ্ঞ পণ্ডিতগণ নির্ধারণ করে দিয়েছেন। ইসলামের বিধি বিধানগুলোও শ্রেণি বিন্যাস করা আছে। কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নাত, কোনটি নফল, কোনটি মুসতাহাব এবং কোনটি মুবাহ। অন্যদিকে আছে হারাম, মাকরূহ ইত্যাদি। শরীয়াতের দ্বিতিয় দলীল হলো হাদীস। যেহেতু হাদীস শ্রেণি বিন্যাস করা আছে তাই কোন প্রকারের বিধান কোন শ্রেণির হাদীসের দলীল দ্বারা প্রমান করা হবে তাও স্থিরকৃত আছে। কোন কাজ হাদীস দ্বারা ফরজ, ওয়াজিব অথবা হারাম সাব্যস্থ করতে হলে অবশ্যই সহীহ হাদীস দিয়ে দলীল পেশ করতে হবে। এভাবে কোন মুসতাহাব কাজের দলীল হিসেবে দাঈফ হাদীসই যথেষ্ট। এবার মূল কথায় আসি। শবেবরাতের ফযিলতের যত হাদীস আছে তন্মধ্যে মুআয বিন জাবাল রাদিয়াল্ল াহু আনহু কর্তৃক বর্ণিত হাদীসের সরল তরজমা হলো- শাবান'র মধ্যবর্তী রাতে আল্লাহপাক তাঁর সৃষ্টিকুলের প্রতি রহমতের নজরে তাকান এবং মুশরিক ও অপরের প্রতি হিংসাপোষণকারি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। উলিস্ন খিত হাদীসটি আমার সংগ্রহে থাকা পঁচিশটি কিতাবে বর্ণিত হয়েছে।