সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ইন্তিকাল ৬১৪ হিজরিতে। তিনি তাঁর বাবা এবং স্পেনের তখনকার খ্যাতিমান উলামার তত্বাবধানে ইসলামি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন। জীবনীকারগণ তাঁর আলোচনায় বলেন- اكن من علماء الأندس يف الفقه واحلديث، ونت هل شارة يف الآداب অর্থাৎ তিনি স্পেনে ফিকহ্‌ এবং হাদীস'র পরিজ্ঞাত উলামার মধ্যে গণ্য। সাহিত্য চর্চায়ও তাঁর অবদান ছিলো। ৫৭৮ হিজরি থেকে ৫৮১ হিজরি এই তিন বছর সময়কাল তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকা ভ্রমন করেন। নিজ চোখে দেখা বিভিন্ন এলাকার সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা লিপিবদ্ধ করেন। পরবর্তীতে সেই লিখিত বিবরণ রিহলাহ ইবনু জুবায়ির رحلة ابن جبري() বা ইবনু জুবায়িরের সফরনামা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। সেই গ্রন্থে ইবনু জুবায়ির মধ্য শাবান তথা শবেবরাতে মক্কা শরীফে মানুষের আচরিত অনুষ্ঠানের বিবরণ তুলে ধরেছেন। ১১৯ পৃষ্ঠার শেষ দিক থেকে শুরু করে ১২১ পৃষ্ঠার শেষ পর্যন্ত এ বর্ণনা আছে। তিনি বলেন فشهدنا يللة اسبت، اليت يه يللة انلصف حقيقة ، احتفلا عظيما يف احلرم املقدس অর্থাৎ শনিবার রাত, প্রকৃতপক্ষে সে রাত ছিলো মধ্য শাবান'র রাত (শবেবরাত)। আমরা হারামে মুকাদ্দাসে বিশাল অনুষ্ঠান প্রত্যক্ষ করলাম। (রিহলাহ ইবনু জুবায়ির পৃষ্ঠা ১১৯) এরপর তিনি সে অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ পেশ করেছেন। ওয়াহাবী-সালাফী মতাদর্শে প্রভাবিত নয় এমন আরবি মানুষ মাত্রেই এখনো নফল বন্দেগিতে মধ্য শাবান'র রাত কাটান। তবে নজদী রাজকীয় নিষেধাজ্ঞা এবং নানাবিধ হয়রানির ভয়ে মসজিদে হারাম ও মসজিদে নববীতে আগের মতো অনুষ্ঠান হয় না। যারা জেগে ঘুমায় তাদের চোখে আঙুল কেনো বট গাছ ঢুকিয়ে দিলেও দেখবে না। তবে যারা সরল মনে তাদের সাথে সুর মেলান তারা ভেবে দেখতে পারেন।

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।