সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ভাঙছে আমার গ্রাম

৩ জানুয়ারি ২০১৮ অপরাহ্ন আড়াইটার দিকে সাহিত্য ও সমাজকর্মী হাবীবুল্লাহ মিসবাহ ফোন দিয়ে জানালেন, চ্যানেল আই'র সিলেট প্রতিনিধি কুশিয়ারা নদীর সাম্প্রতিক ভাঙন নিয়ে সরেজমিন প্রতিবেদন করতে আসছেন। তাঁদের সঙ্গ দিতে পারলে ভালো হয়। দেশ থেকে ফিরে আসার ঠিক আগের দিন। চরম ব্যস্থতা সত্বেও নিজ গ্রামের প্রতি দায়বোধ থেকেই তাঁদের সময় দিলাম। সাম্প্রতিক কুশিয়ারা নদী ভাঙ্গনের শিকার রারাই গ্রামের ভুক্তভোগি মানুষের পক্ষ থেকে আমার কিছু কথা তাঁরা ধারণ করলেন। জানিনা সে প্রতিবেদন সম্প্রচারিত হয়েছে কি না। হলেও কবে হয়েছে, কতটুকু হয়েছে। কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙ্গনের ফলে দ্রুত বদলে যাচ্ছে দেশের মানচিত্র। রারাই গ্রামের দক্ষিণ দিক দিয়ে বয়ে চলা কুশিয়ারা ইতোমধ্যে একরের পর একর কৃষি জমি কেঁড়ে নিয়েছে। সাম্প্রতিক সময়ে বসতভিটা ভাঙ্গতে শুরু করেছে। রোজ রোজ দর্শনার্থি যাচ্ছেন। নেতা, উপনেতা- পাতি নেতারা যাচ্ছেন। ছবি তুলছেন, সংবাদ শিরোণাম হচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রারাই গ্রামবাসির আতংকের প্রহর বিলম্বিত হচ্ছে কেবলই। মানিকপুর ও শষ্যকুডি গ্রামের দৃশ্যপটও একই। আমাদের যেনো দেখার কেউ নেই। আমরা রাজনৈতিক অভিভাবক শুন্যতায় ভোগছি। স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানলাম, সম্প্রতি জকিগনজের পল্লীশ্রী হাইস্কুলে এসেছিলেন অর্থপ্রতিমন্ত্রী জনাব আবদুল মান্নান (বর্তমান পরিকল্পনা মন্ত্রী)। উপজেলা অডিটরিয়ামে তাঁর সামনে এক বক্তব্যে জনাবা রওশন এরশাদ মনোনীত এবং জনাবা শেখ হাসিনা সমর্থিত জকিগনজ-কানাইঘাটের সাংসদ সেলিম উদ্দিন বলেছেন- তিনি নাকি কুশিয়ারা নদীর ভাঙন সম্পর্কে মহান জাতীয় সংসদে বহুবার কথা তুলেছেন। কিন্তু তাঁর কথা কেউ গুরুত্বের সাথে শুনতে চায় না। প্রতিমন্ত্রী মহোদয়কে সামনে রেখে এমপি মহোদয় প্রদত্ত বক্তব্যের অর্থ কী

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।