এবার গন্তব্য সিলেট শহর। শহরে পৌঁছলে আমাদের সাথে যোগ দিলো এজেএম শিহাব। দরগা শরীফ যিয়ারত শেষে ঢাকার মেহমানদের বাসের টিকেট সংগ্রহ করা হলো। বাস ছাড়বে রাত বারোটায়। তখন বাজে আটটা। চলে গেলাম কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। সেখানে একটি অনুষ্ঠান ছিলো। আগে জানতাম না। কারতালীয়ভাবে দেখা গেলো কবি বাছিত ইবনে হাবীব, গল্পকার সেলিম আউয়ালসহ অনেকের সাথে। বাছিত ভাই প্রস্তাব করলেন চলুন দেখা করে আসি কবি আল মুজাহিদীর সাথে। অনুষ্ঠান শেষে কবি অবস্থান করছেন হোটেল হলি ভিউ'তে। চলে গেলাম সেখানে। বহু বছর পর কবি আল মুজাহিদীর সাথে দেখা। রাতের খাবারের জন্য কবি অন্যত্র যাবেন।তারপরও আমাদেরে সময় দিলেন। কবির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক্ষণ আলাপ হলো বাছিত ভাই, সেলিম আউয়াল ভাই প্রমূখের সাথে। ঢাকার মেহমানদের বাস পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গেলাম শিহাব'র বাসায়। [অসম্পূর্ণ]
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।