সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে (গ্রামটি এখন নদীগর্ভে বিলীন)। স্থানীয়ভাবে তিগাঙ্গার মুখ খ্যাত এ স্থানটির নয়ন জুড়ানো দৃশ্য সতত কাছে টানে। এক সময় এ স্থান ছিলো আমাদের বৈকালিক আড্ডার আদর্শ জায়গা। আমাদের মধ্যে যাদের ছড়া- কবিতা চর্চার বাতিক ছিলো তাদের নোটবুকে পাতায় কত ছড়া - কবিতার নীরব সাক্ষী হয়ে আছে স্থানটি। দেশে গেলে প্রতিবারই কোন না কোন বাহানায় সেখানে যাই। যেতে হয়। জুমুআর নামাযের সময় আসন্ন। এবার আমরা সোজা চলে যাই ফুলতলীতে। ছাহেব বাড়ির মসজিদে জুমুআর নামায আদায় করি। নামায শেষে ছাহেব কিবলা রাহমাতুল্ল াহি আলাইহির যিয়ারত করি। ঘুরে ঘুরে দেখি ফুলতলী কামিল মাদরাসা, এতিমখানা, খানকা বিল্ডিং ইত্যাদি।

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।