মক্কা শরীফে শবেবরাত ইবনু জুবায়ির'র বর্ণনা মধ্য প্রাচ্য এবং ইউরোপ আমেরিকার দেশসমূহে গতকাল সোমবার দিনগত রাত ছিলো মধ্য শাবানের রাত বা يللة انلصف من شعبان বাংলাদেশসহ পূর্বাঞ্চলের দেশসমূহে আজ মঙ্গলবার দিনগত রাত মধ্য শাবান। আমাদের দেশীয় পরিভাষায় এ রাত শবেবরাত নামে পরিচিত। স্থানীয় সংস্কৃতির প্রভাবে মহিমান্বিত এ রাতকে কেন্দ্র করে কিছু মানুষ এমন কিছু কাজ করেন যা কোন μমেই শরীয়ত সমর্থিত নয়। উদাহরণ স্বরূপ বলা যায়-আতশবাজি, ঘরবাড়ি, কবরস্থানে অহেতুক মোমবাতি প্রজ্জ্বলন ইত্যাদি। কেবল শবেবরাত নয় শরীয়ত সমর্থন করে না এমন কাজ মুসলমানের জন্য সর্বাবস্থায় পরিত্যাজ্য। আজকের আলোচনা ভিন্ন। পাঠক নিশ্চয়ই শিরোনাম লক্ষ্য করেছেন, আজকের বিষয় মক্কা শরীফে শবেবরাত। যারা দাবি করেন ইসলামে শবেবরাত বলে কিছু নেই, তারা তাদের দাবির পক্ষে কিছু যুক্তি দাঁড় করান। তন্মধ্যে একটি হলো মক্কা মদীনার মানুষ শবেবরাত পালন করে না। এসব আরবে নেই। সাধারণ মুসলমান সন্দিহান হয়ে পড়েন। তাই তো! ইসলামের উৎস ভূমি আরবে যা নেই তা আবার ইসলামি হয় কেমনে? হঁ্যা, যারা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আরব এবং সৌদি আরব'র পার্থক্য বুঝেন তাদের কাছে এই যুক্তি ধোপে ঠেকে না। কিন্তু যারা বুঝেন না কিংবা বুঝেও না বুঝার ভান করেন তাদের কাছে এটি নিছক যুক্তি থাকেনা, হয়ে যায় অখণ্ডনীয় দলিল। মূলত: নজদের সাউদ পরিবারের রাজনৈতিক ছত্রছায়ায় মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব নজদী (১১১৫-১২০৬ হিজরি) কর্তৃক উগ্রবাদী বিশেষ মত প্রতিষ্ঠার আগে অন্যান্য অনেক কিছুর মতো মক্কা মদীনার মানুষ ঘটা করে মধ্য শাবান'র রাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান আনুষ্ঠানিকভাবে পালন করতো। আজকের লেখায় মক্কা শরীফে আনুষ্ঠানিক শবেবরাত পালন বিষয়ে একজন প্রত্যক্ষদর্শীর চাক্ষুষ বিবরণ উপস্থাপন করতে চাই। তিনি স্পেনের একজন খ্যাতিমান আলিম। তাঁর নাম আবুল হুসাইন মুহাম্মাদ বিন আহমাদ বিন জুবায়ির আল কান্নানী। ইবনু জুবায়ির নামেই তিনি অধিক খ্যাত। তাঁর জন্ম ৫৩৯ হিজরি,
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।