সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

যোবায়ের ও তাঁর বন্ধু সাহিত্যকর্মী ইয়াসির আরাফাতসহ প্রথমে যাই সূফি কবি শিতালং শাহ রাহিমাহুল্ল াহ'র (১৮০০-১৮৯৯) মাযার যিয়ারতে। সিলেট ও কাছাড় অঞ্চলে মরমী ধারার সাহিত্য চর্চায় অনন্য এক প্রতিভা শিতালং শাহ। তাঁর নাম মাওলানা সলিমউল্ল াহ। শিতালং ছিলো মুরশিদ প্রদত্ব তখল্লুস। তিনি সিলেটী নাগরী ভাষায় লেখা তিনটি পাণ্ডুলিপি রেখে গেছেন। সেগুলো হলো- মশকিল তরান, কিয়ামত নামা ও রাগ বাউল। তাঁর রচনা ছিলো ধর্মীয়- আধ্যাত্মিক চেতনায় শানিত। যেমন- ধুড়িলে বন্ধুরে পাইবায় আছইন বন্ধু ছিরিপুর আগে চিনো মুহাম্মদী নূর \ কিংবা অনেক লোকেতে করে মযব ইনকার শফাআত না পাইবে তারা নবী মস্তফার \ ইত্যাদি।

সেখান থেকে আমরা যাই সুরমা- কুশিয়ারা নদীর উৎসমুখে। ভারত থেকে বয়ে আসা বরাক নদী জকিগনজ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ওলিগড় গ্রামে এসে সুরমা ও কুশিয়ারা নাম ধারণ করে

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।