প্রিন্সিপাল প্রখ্যাত ছড়াশিল্পী মাওলানা পিয়ার মাহমুদ, ডা. তফজ্জুল আলী বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহিবুর রাহমান, জকিগনজ লেখক পরিষদ'র সহসভাপতি, অনলাইন নিউজপোর্টাল জকিগনজ ভিউ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক কৃতিছাত্র আবদুল্ল াহ যোবায়ের। শেষ পর্যায়ে আব্বা অনুষ্ঠানে আসেন। আহলে হাদীস নামধারী মাযহাব বিরোধিদের বহুমূখি ফিতনা মুকাবেলায় দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ দোয়া করেন। প্রসঙ্গμমে, আবদুল্ল াহ যোবায়ের'র সাথে এই আমার প্রথম দেখা। লেখালেখির সুবাদে তাঁর সাথে পরিচয় ও যোগাযোগ আগে থেকেই। তাঁর বাবা প্রফেসর ড. এবিএম সিদ্দিকুর রাহমান রাহিমাহুল্লাহ বাংলাদেশের জ্ঞানাকাশে উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন। ২০০৬ সালে ইন্তিকাল পর্যন্ত তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। প্রকাশিত অপ্রকাশিত (বাংলা ও আরবি) অর্ধশতাধিক মূল্যবান গ্রন্থ তিনি রেখে গেছেন। কীর্তিমান বাবার সন্তান আবদুল্ল াহ যোবায়ের ইতোমধ্যে একজন সফল অনুবাদক হিসেবে নিজের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছেন। এখন থেকে নয় শতাধিক বছর পূর্বে ইমাম আবুল কাসিম আল কুশাইরী (৩৪৬-৪৬৫ হিজরি) রাহিমাহুল্লাহ কর্তৃক আরবি ভাষায় রচিত হয়েছিলো আররিসালাতুল কুশাইরিয়্যা। ইলমে তাসাউফর বুনিয়াদি এ গ্রন্থখানি আবদুল্ল াহ যোবায়ের বাংলা অনুবাদ করেছেন। অনুদিত গ্রন্থখানি সম্পাদনা করেছেন অনুবাদকের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ। দেশের খ্যাতিমান প্রকাশনী ঐতিহ্য মূল্যবান এ গ্রন্থটি প্রকাশ করেছে। বাংলা ভাষাভাষী যে সকল মানুষ ইলমে তাসাউফকে অপ্রয়োজনীয়, এমনকি ইসলাম বহির্ভূত মনে করেন, অপর দিকে যারা তাসাউফকে ইসলামের অনুসঙ্গ মনে করেন এবং সূফিয়ায়ে কিরাম প্রবর্তিত বিভিন্ন তরীকার অনুসরণ করেন উভয় পক্ষের জন্য এ গ্রন্থখানি অবশ্য পাঠ্য হওয়া উচিত। ২১ ডিসেম্বর অনুষ্ঠিত গ্রন্থপাঠ ও আলোচনা ছিলো ভিন্ন মাত্রার একটি
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।