কোটি টাকার মালিক বনে যাচ্ছে তাও জানা হলো। বিষয়টি কমবেশি সবার জানা। আমার জন্যও নতুন নয়। তবু জানা বিষয় নতুন করে জানা ও দেখার সুযোগ পেলাম। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার আল হাবীব ফাউণ্ডেশন'র আয়োজনে ইমাম আযম আবু হানীফা রাহিমাহুল্লাহ ও ইলমে হাদীস শীর্ষক গ্রন্থপাঠ ও আলোচনা অনুষ্ঠান ছিলো। থানাবাজার হাবিবিয়া হিফযুল কুরআন মাদরাসা হলে পূর্ব নির্ধারিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন আল হাবীব ফাউণ্ডেশন'র প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম। মো. জিল্লুর রাহমান'র সাবলিল উপস্থাপনায় হাফিয আবদুল হালীম জুনেদ'র
তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে গ্রন্থের লেখক হিসেবে সূচনা বক্তব্য রাখি। গ্রন্থপাঠে অংশ নেয় যথাμমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, প্রাবন্ধিক ও অনলাইন এক্টিভিস্ট মিফতাহুল ইসলাম তালহা। দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার দুই কৃতি ছাত্র হাফিয নিয়াজ উদ্দিন ও আবু সাদাত মুহাম্মাদ আফহাম। (বর্তমানে দু'জনই মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত।) বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার ছাত্র হাফিয শামসুদ্দিন সাবেল। অনুষ্ঠানের মধ্যখানে চা বিরতির সময় সঙ্গীত পরিবেশন করে হাবীবিয়া শিল্পীগোষ্ঠি। উদিয়মান সঙ্গীত শিল্পী রেদওয়ান মাহমুদ চৌধুরী ও তাঁর সহযোগিদের সমবেত কন্ঠে পরিবেশিত না'ত'র মনোমূগ্ধকর সুরে হৃদয় ছুঁয়ে যায়। গ্রন্থপাঠ শেষে আলোচনায় অংশ নেন মিয়ারবাজার মাদরাসার ভাইস