সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৫ জানুয়ারি দেশ থেকে ফিরে আসি। কেনো জানি সিদ্ধান্ত নিই এবার দেশে অবস্থানকালীন সময়ের বিভিন্ন বিষয় লিখবো। দুই কিস্তি লিখেও ফেলি। কিন্তু পরবর্তীতে দ্বিধাগ্রস্থ হয়ে পড়ি। কারণ এই লেখার উপযোগিতা বা প্রয়োজনিয়তা নিয়ে আমি সন্দিহান। কেন জানি মনে হতে থাকে লেখাটি আত্মপ্রচারের মধ্যেই পড়ে। সুতরাং এখানেই লেখা বন্ধ। এরই মাঝে কিছু শুভাকাংখি ম্যাসেঞ্জারে, আর বেশি সংখ্যক টেলিফোনে জোরালোভাবে তাগিদ দিতে শুরু করলেন লেখাটি যেনো চালিয়ে যাই। মূলত: তাঁদের আন্তরিকতার প্রতি সম্মান দেখাতে গিয়েই আবার লেখতে শুরু করি। দিন তারিখের ধারাবাহিকতা রক্ষা না করেই লিখতে হবে। শুরু করা যাক তাহলে। রাস্তার ধারে দাঁড়িয়ে ফুস্কা বা টক জাতিয় মুখরুচক খাবারের প্রতি আমার আমার দুর্বলতা পুরণো। তাই এখনো দেশে গেলে সময় সুযোগে দাঁড়িয়ে যাই। এবারও দুইদিন খেয়েছি। প্রথম দিন সাথী ছিলেন মাওলানা আবদুল হামিদ লাল ভাই। দ্বিতীয় দিন ছড়াশিল্পী এজেএম শিহাব। প্রথম দিনের একটি অভিজ্ঞতার কথা বয়ান করতে চাই। যদিও এটি অভিনব বা কারো অজানা এমন নয়। সিলেট শহরের জিন্দাবাজার সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সন্মুখভাগের ফুটপাত ঘেসে একজন আচার বিেμতা দাঁড়িয়েছেন। তাঁর ভ্রাম্যমান দোকানের খদ্দের আমরা দুজন। পাঁচমিশালী আচার খেতে খেতে দোকানী সিরাজ মিয়ার সাথে আলাপচারিতা শুরু হলো। অনেক কথাই জানা গেলো তাঁর কাছ থেকে। ঠিক উত্তরপাশেই যুব বয়সের একজন ভিক্ষুক উচ্চ স্বরে একই তালে ইয়া আল্ল াহ, ইয়া আল্ল াহ বলে চলেছে। সামনে একটি থালায় কিছু টাকা ছড়িয়ে আছে। সিরাজ মিয়া জানালেন, শহরতলিতে এই ভিক্ষুকের নিজস্ব বাড়ি আছে। আছে অনেক সহায় সম্পদ। লোকটি পেটের দায়ে ভিক্ষা করছে না। এটি তার পেশা। প্রসঙ্গμমে সিরাজ মিয়া সিলেট শহরে এ পেশায় নিয়োজিতদের সম্পর্কে অনেক কথাই বললেন। কিভাবে একটি প্রভাশালীচμ এ কদর্য পেশাকে নিয়ন্ত্রণ করে কোটি

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।