ড. আহমদ আনিসুর রহমানকে নিয়ে সোজা রারাই। উনি আব্বার সান্নিধ্যে কিছু সময় কাটাতে চান। কয়েক বছর আগে তিনি আমাদের বাড়িতে দিন দুয়েক অবস্থান করে আব্বার কাছে বুখারী শরীফ আংশিক পড়ে সনদ গ্রহণ করেছেন। এবার তাঁর আসার কথা আব্বাকে পূর্ব থেকেই জানানো ছিলো। তাই দীর্ঘ সময় দিলেন তাঁকে। পূর্ব নির্ধারিত কর্মসূচি মতে বিকেল সাড়ে তিনটার দিকে আমরা বাড়ি থেকে বের হলাম। প্রথম গন্তব্য গঙ্গাজল। সেখানে শাহ শাহাবুদ্দিন রাহিমাহুল্লাহ'র যিয়ারত করলাম। কোন কোন গবেষকের মতে ইনি হযরত শাহ জালাল রাহমাতুল্ল াহি আলাইহির সঙ্গীয় তিনশ ষাট আউলিয়ার একজন। সেখান থেকে ড. আহমদ আনিসুর রহমান গেলেন গঙ্গাজল গ্রামে তাঁর দাদা পীর আবদুস সামাদ রাহিমাহুল্লাহ'র যিয়ারতে। মাগরিবের ঘণ্টাখানেক পর ফুলতলীর পথে রওয়ানা হলাম। হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্লাহর যিয়ারত শেষে আমাদের গন্তব্য সিলেট শহর। শ্রদ্ধেয় কবি কালাম আজাদ'র বাসায় পূর্ব থেকে অপেক্ষমান ছিলেন কবি মুকুল চৌধুরী ও যিননুরাইন চৌধুরী প্রমুখ। এখানে খাওয়া শেষে রাত এগারোটার পর দরগা শরীফ যিয়ারত করে ড. আহমদ আনিসুর রহমানকে কুমিল্ল ার পথে বিদায় দিলাম। পরদিন কুমিল্ল ায় একটি সেমিনারে মুখ্য আলোচক তিনি।
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।