সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

- কিতা মাতো গো, আমার অত মায়ার নাত্তি চিনতাম না খেনে। (কি যে বলো, আমার এতো আদরের নাতি চিনবো না কেন?) নানীর জবাবে ধুক করে উঠেছিলো আমার বুক। অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। নানী রোযা রাখতে পারছেন না বলে আফসুস করছিলেন বারবার। সেদিন যতক্ষণ বসেছিলাম নানী একটু পরপর আমার মাথা, বুক ও গালে মায়াবী হাত বুলিয়ে দিচ্ছিলেন। কেন জানি সেদিন মনে হয়েছিলো এটিই নানীকে আমার শেষ দেখা। হলও তাই। নানীর যিয়ারত শেষে বিয়ানীবাজার তাফসীরুল কুরআন পরিষদের অফিসে কিছু সময় বসতে হলো। তাফসীরুল কুরআন পরিষদের অন্যতম কর্ণধার ছোট মামা মাওলানা লুৎফুর রাহমানসহ অন্যান্য কয়েকজনের সাথে জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য তিনদিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সম্পর্কে কিছু জরুরি কথা হলো। চা পর্ব শেষে রাত প্রায় দশটায় সিলেটের পথে রওয়ানা হলাম। রাতে অবস্থান করার কথা ছড়াশিল্পী এজেএম শিহাব'র বাসায়। সেখানেই গেলাম আমরা। ঢাকা থেকে রাতে সর্বশেষ ছেড়ে আসা গ্রীনলাইনের বাসে ড. আহমদ আনিসুর রহমান আসছেন। হুমায়ূন রশীদ চত্তরে ফজরের সাথে সাথে তাঁকে রিসিভ করার কথা। যথা সময়ে সেখানে উপস্থিত হলাম। বাস প্রায় ঘণ্টাখানেক বিলম্বে পৌঁছলো। বলে রাখা ভালো, প্রফেসর ড. আহমদ আনিসুর রহমান ক্ষণজন্মা এক বিরল প্রতিভা। তিনি আমাদের জকিগনজের মানুষ। খুব সম্ভব ১৯৭৫/৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সে সময়ই উচ্চতর পড়াশুনার জন্যে অষ্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন। পর্যায়μমে বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়ণ- অধ্যাপনা করেছেন। আক্ষরিক অর্থেই ক্ষণজন্মা এক মানুষ তিনি। তাঁর বেশিরভাগ গ্রন্থ ইংলিশ এবং অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত। জকিগনজের বর্তমান প্রজন্মের কাছে অপরিচিতপ্রায় এই গুণী মানুষের সাথে সৌভাগ্যμমে বিগত প্রায় কুড়ি বছর ধরে জানাশুনা- যোগাযোগ আছে। পরিচয়সূত্র আরেক গুণী মানুষ শ্রদ্ধেয় কবি কালাম আজাদ।

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।