সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

আগে প্রকাশিত তাঁর কবিতাগ্রন্থ যুদ্ধ এবার শুদ্ধ হবার তুলে দিলেন। কবির আন্তরিকতায় মূগ্ধ হলাম।

এবার শুজানগর পৌঁছলাম। ইচ্ছে ছিলো আগর ফ্যাক্টরি দেখবো। রাত হয়ে যাওয়ায় তা আর হলো না। তবে একেবারে নিরাশ হতে হয়নি। যে বাড়িতে গেলাম সেখানে ছোটখাটো ফ্যাক্টরি। বাড়ির মালিক ঘুরে ঘুরে দেখালেন। একজন মুরব্বির সাথে দেখা হলো। তিনি আব্বার কাছে ফুলতলী ছাহেব বাড়িতে দারুল কিরাতে পড়েছেন। ১৯৭০ সালে আব্বার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। সে সময়ের কিছু স্মৃতিচারণ করলেন। সেখান থেকে ফেরার পথে দাসের বাজারে নাজিম ও সুইটকে ছেড়ে আমরা বিয়ানীবাজার হয়ে সিলেটের পথে রওয়ানা দিলাম। ১৫ ডিসেম্বর ২০১৭ শুμবার, বড়লেখা থেকে ফেরার পথে বিয়ানীবাজার সুপাতলা গ্রামে নানীর কবর যিয়ারতে যাই। কয়েক মাস হলো নানী আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। প্রসঙ্গত: বিগত রামাদান মাসের দ্বিতীয় সপ্তাহে আব্বা অসুস্থ হয়ে ওয়েসিস হাসপাতালে চিকিত্‌সাধীন ছিলেন। তখন দেশে গিয়েছিলাম। একদিন গেলাম অসুস্থ নানীকে দেখতে। তখন নানীর অবস্থা দিনকে দিন অবনতি হচ্ছে। সব সময় আসপাশের লোকজন চিনতে পারেন না। আমি পাশে বসলাম। ছোট মামী জিজ্ঞেস করলেন, চিনতে পারছেন কে এসেছে?

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।