সুইট। চা পর্ব এবং আসর নামাজ সারা হলো নাজিমের বাড়িতে। নাজিমের পরলোকগত বাবার কবর যিয়ারত করে চলে গেলাম তালিমপুর। দুপুরে খাবার কথা বিলেত প্রবাসি প্রিয় আবদুল জব্বার'র বাড়িতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা আসন্ন। খাওয়া শুরু হলো। বিশাল টেবিল জুড়ে সাজানো হরেকপদের খাবার। জব্বারের মমতাময়ী বৃদ্ধা মা পাশে বসে তাঁর ছেলে এবং নাতিদের নির্দেশনা দিয়ে চলেছেন- এটা দাও, ওটা দাও। মাগরিবের আযান অবদি খাওয়া চললো। মাগরিবের নামায আদায় করে অল্প সময় বসে যাত্রা শুরু হলো তালিমপুর বড় মসজিদের পাশে বিশাল কবরস্থানের পথে।এখানে শায়িত আছেন প্রিয় জব্বারের শ্রদ্ধেয় বাবা। তাঁর কবর যিয়ারত করলাম। পূর্ব থেকে আমাদের জন্য অপেক্ষারত মসজিদের ইমাম, প্রিয় বাকের'র বাবা এবং অন্যান্য কয়েকজনের সাথে কথা হলো।
এবার আমাদের গন্তব্য সুজানগর। পথে হাকালুকি হাওর পাড়ের কানুনগড় বাজারে থামতে হলো। উপলক্ষটা চমৎকার। একজন কবির সাথে নাজিম দেখা করাবেন। দেখা হলো পেশায় শিক্ষক তরুণ কবি মৃনালকান্তি দাস'র সাথে। চা পর্ব শেষে কবি মৃনালকান্তি দাস কিছুদিন