পরিশেষে বলতে চাই, আসুন অহেতুক বিতর্কে না জড়িয়ে যথাযত মর্যাদায় শবেবরাত পালন করি। উলেস্ন খ্য যে, স্থানীয় সংস্কৃতির প্রভাবে শবেবরাত কেন্দ্রীক বহু অনৈসলামিক কার্যকলাপ পরিলক্ষিত হয়। যেমন- আতশবাজি, বাড়ি ঘর, মসজিদ, কবরস্থান ইত্যাদিতে অপ্রয়োজনীয় মোমবাতি প্রজ্জ্বলন; আনন্দ ফুর্তি ও হৈ হুলেস্ন াড় করা, এগুলো পরিহার করতে হবে। আরেকটা বিষয় লক্ষনীয় যে, আজ কাল দেখা যায় শবেবরাত এলেই শহর গ্রাম সর্বত্র প্রতিটি মসজিদে রাতব্যাপি মাইক বেজেই চলেছে। শবেবরাতের ফযিলতের বয়ান চলছে রাতভর। মনে রাখতে হবে যে, এ রাতটি মাইক বাজানোর রাত নয়। একাগ্রচিত্তে ইবাদত বন্দেগি করে ক্ষমা পাওয়ার জন্য উদগ্রীব থাকার রাত। রাতভর যদি ফযিলতের বয়ান চলতেই থাকে তবে সে ফযিলত লাভের জন্য মানুষ নফল বন্দেগি কখন করবে? (শবেবরাত সম্পর্কে আরো বেশি জানতে এ অধমের লেখা কুরআন হাদীসের আলোকে শবেবরাত বইটি পড়ে দেখতে পারেন।)
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।