দেশ থেকে ফিরে ১৩ ডিসেম্বর ২০১৭ আব্বার সাথে দেশের পথে রওয়ানা দিই। স্থানীয় সময় বিকেল ৬:১৫টায় বাংলাদেশ বিমানের ফ্লাইট হিথ্রো বিমান বন্দর থেকে ছেড়ে যায়। ১৪ তারিখ সকাল ৯:৪৫ টায় সিলেট পৌঁছার কথা ছিলো, কিন্তু বিশেষ কারণে সকাল ৯:১৫ টায় ঢাকায় অবতরণ করে। প্রায় চার ঘণ্টা পর সিলেটের পথে ফ্লাইট ছেড়ে যায়। আব্বাকে বাড়ির পথে বিদায় দিয়ে জরুরি প্রয়োজনে সিলেট থামি। সন্ধ্যায় বাড়ির পথে রওয়ানা দিই। গাড়িতেই প্রচণ্ড জ্বর আসে। বাড়ি পৌঁছার আগেই ডাক্তারের দারস্থ হলাম।১০৩ ডিগ্রি জ্বর। ঔষধ নিয়ে বাড়ি ফিরলাম। পূর্ব নির্ধারিত পরদিনের প্রোগ্রাম নিয়ে চিন্তিত হয়ে পড়ি। আল্ল াহর দয়া, রাতেই জ্বর ছাড়লো। ১৫ ডিসেম্বর শুμবার জুমুআ আদায়ের কথা বড়লেখার শাহবাজপুর বাজার মসজিদে। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে বিলম্বিত যাত্রায় তা সম্ভব হলো না। পথেই একটি মসজিদে জুমুআর নামায আদায় করতে হলো। শাহবাজপুর বাজারে পৌঁছার পর সফরসঙ্গী মাওলানা আবদুল হামিদ লাল ভাই ছোট সাইজের কমলালেবু কিনে খাওয়ালেন। এটি নাকি চাইনিজ কমলা। সদ্য জ্বরে ভোগা শরীরে খুবই উপাদেয় মনে হলো। ১৫ তারিখ বড়লেখা সফরের মূল আয়োজক এলাকার মানুষের কাছে নাজিম স্যার খ্যাত প্রিয় নাজিম উদ্দিন এবার যোগ দিলো। চলে গেলাম করমপুরী ছাহেবের যিয়ারতে। মহান বুযূর্গ হাফিয মাওলানা আবদুর রউফ করমপুরী রাহিমাহুল্লাহ হলেন মুরশিদে বরহক হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্লাহর ইলমে কিরাতের তিন উস্তাদের একজন। দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো তাঁর যিয়ারত করবো। আলহামদুলিল্ল াহ! স্বপ্ন পূরণ হলো। এখান থেকে সরাসরি চলে যাবার কথা গাজিটেকা। কিন্তু করিৎকর্মা নাজিমের কল্যাণে করমপুরী ছাহেবের বাড়িতে যেতে হলো। করমপুরী ছাহেবের দু'জন নাতি এবং এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। করমপুরী ছাহেবের মাযার এবং তাঁর প্রতিষ্ঠিত মাদরাসার উন্নয়ন বিষয়ে কিছু জরুরি কথা হলো। তারপর মাদরাসায় সমবেত ছাত্র শিক্ষক ও এলাকাবসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে হলো।
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।