সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো, মনে করোনা দ্বীনী শিক্ষা সমাপ্ত করে ফেলেছো। মাত্র শুরু হলো। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন কলেজে ভর্তির আবেদন করেছে। কে কোন বিষয় নিয়ে পড়তে চাচ্ছে, ভবিষ্যতে কার কী পরিকল্পনা ইত্যাদি বিষয়ে কিছু কথা বলে প্রত্যেকের সাথে মুসাফাহা করে ফী আমানিল্ল াহ বলে বেরিয়ে এলাম। আরিফ একাকী তার সাম্প্রতিক করা একটি কাজ নিয়ে কিছু কথা বলে নিলো। সে গত কয়েক মাস ধরে আমার ইমাম আযম আবু হানীফা রাহিমাহুল্ল াহ ও ইলমে হাদীস শীর্ষক বইটি ইংলিশ অনুবাদ করছে। মূল গ্রন্থ অনুবাদ সমাপ্ত হয়েছে। তথ্যসূত্রে উলিস্ন খিত কিতাবাদির তালিকা অনুবাদ সম্পর্কে কিছু নির্দেশনা চাইলে বলে দিলাম। প্রসঙ্গত: মুশিদে বরহক, মুজাদ্দিদে যামান, শামসুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্ল াহ কর্তৃক ১৯৭৮ খ্রীস্টাব্দে লন্ডনে প্রতিষ্ঠিত দারুল হাদীস লাতিফিয়ায় চলমান শিক্ষা বর্ষে (২০১৭-২০১৮) বারোজন ছাত্র কামিল জামাতে অধ্যয়ণ সম্পন্ন করলো। এদের মধ্যে আরিফ আহমাদ ও সিদ্দিক খান পার্ট টাইম ক্লাস করে কুরআনুল কারীম হিফয সমাপ্ত করেছে। গত দুই রামাদান আমরা মাদরাসা মসজিদে আরিফের পেছনে তারাবীহ নামায আদায় করেছি। ইতোমধ্যে তাদের প্রত্যেকেই দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট'র অধীনে ছাদিছ উত্তীর্ণ হয়ে কোয়ালিফাইড কারী হিসেবে সামারকালীন ছুটির সময়ে এদেশে চলা দারুল কিরাতের বিভিন্ন সেন্টারে শিক্ষকতা করছে। দোয়া করি আল্ল াহপাক যেনো এই ছেলেদের ইউরোপের বুকে আহলুস সুন্নাত ওয়াল জামাত'র অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করেন।

পুনশ্চ: তাদের দেয়া গিফট বক্সে ছিলো একটি চাদর ও একটি আতর।

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।