সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ছুঁয়ে গেলো মনটা আমার

আজ শুμবার, ২৯ জুন ২০১৮। শারীরিক কিছু সমস্যায় গত রাত রয়েল লন্ডন হসপিটালে ছিলাম। সঙ্গত কারণেই মাদরাসায় গেলাম বিলম্বে। ক্লাস নিতে পারিনি। জুমুআর নামায সেরে অফিসে বসে কিছু জরুরি কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছি; গেটে আটকে দিলো কামিল ক্লাসের কয়েকজন ছাত্র। -আমাদের একটু সময় দিতে হবে। -খুব বেশি জরুরি, জিজ্ঞেস করলাম। -মাত্র কয়েক মিনিট, বলেই ওরা চলে গেলো। দাঁড়িয়ে রইলাম গেটের পাশেই। মিনিট দুয়েকের মধ্যে ফিরে এলো সদলবলে। একজনের হাতে দু'টি প্যাকেট। আমার দিকে বাড়িয়ে দিতে দিতে বললো-আজ আমাদের শেষ ক্লাস ছিলো, আগামী সপ্তাহ থেকে ফাইন্যাল পরীক্ষা শুরু হবে। প্যাকেট দু'টি হাতে নিয়ে জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকলাম। ওদের মধ্যে একজন (নাম: আরিফ আহমাদ) বলতে শুরু করলো- সব হুজুরকে আজ আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র গিফট দিয়েছি, আপনারটা বাকি ছিলো। অনেকটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে কী বলবো, কী বলা যায় ছেলেগুলোকে? আরিফ বলে চললো- সেই ছোট কাল থেকে এতোটি বছর আপনাদের সান্নিধ্যে কাটিয়েছি। কতশত ভুল বেয়াদবি করেছি। ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরিফসহ কয়েকজনের চোখের কোণায় চিক চিক করছে অশ্রুবিন্দু। প্রচণ্ড ধাক্কা লাগলো হৃদয় মাঝে। অনুভব করলাম বাঁধ ভাঙা জোয়ার আসন্ন। ক্ষণিকে নিজেকে সামলে নিয়ে বললাম, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি। মনে রেখো, কেবল বৃটেন নয় গোটা ইউরোপ ব্যাপী একনিষ্ঠভাবে দ্বীনের দাঈ হিসেবে কাজ করতে হবে। নিজেদের সেভাবে প্রস্তুত করে তুলো। আজ কামিল জামাতে শেষ ক্লাস

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।