ও বজলু ভাই! না বলেই চলে গেলে তুমি
বজলু ভাই! গত সোমবারেও তো দীর্ঘ কথা হলো, কই কিছুই বলোনি। তুমি যে চলে যাবে, চিরতরে চলে যাবে না ফেরার দেশে; একটু ইঙ্গিতই দিলে না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব কথাই তো বলতে। সব বিষয়েই তো পরামর্শ করতে। জীবনের খুটিনাটি সবই তো বলতে, কিছুই বাদ দিতে না। অথচ এ বিষয়ে কিছুই যে বললে না, আকার ইঙ্গিতেও না। তুমি না সব সময় বলতে আমার সাথে পরামর্শ না করলে তোমার কোন কাজ পূর্ণতা পায় না। সীমিত জীবনের গণ্ডি পেরিয়ে অনন্ত জীবনে পাড়ি দিলে আজ, কিছু না বলেই, কোন পরামর্শ না করেই। বজলু ভাই! হাজারো স্মৃতি ভাসছে মনের পর্দায়। ছাত্র জীবনে বিয়ানীবাজার তালামীযের সেই উত্তাল দিনগুলোর কথা। বর্তমান প্রজন্ম তো জানার কথা না, আমরা যারা সে সময় তোমার সহকর্মী-সহযোদ্ধা ছিলাম, ক'জনই আর মনে রেখেছি তোমার দুর্দান্ত সাহস, তীক্ষ্ন বুদ্ধি আর অসীম ত্যাগের কথা। আমরা যে বড় একচোখা বজলু ভাই, তুমি তো সবই জানতে; তুমি তো প্রায়ই বলতে, ভাইরে! ছাহেব কিবলার চেহারাখানা চোখে ভাসলে দুঃখ,অবমূল্যায়ন সবই ভুলে যাই। কারো প্রতি কোন অভিযোগ অনুযোগ মনেই থাকেনা। হঁ্যা বজলু ভাই, সেই একটিমাত্র নূরানী চেহারার অপার্থিব আকর্ষণই তোমার আমার ইহ পরকালীন একমাত্র সম্পদ। আল্ল াহর মকবুল অলির মুহাব্বাত বৃথা যাবে না, বিশ্বাস করো বজলু ভাই। কাল বাংলাদেশ সময় সকাল ১১টায় তোমার নিথর দেহখানি যখন কবরে রেখে আসা হবে তখনই তুমি প্রমাণ পেয়ে যাবে। বজলু ভাই! তুমি সব সময় বলতে, আটগ্রাম এলাকার প্রতি বিশেষ নজর রাখবেন। তোমার কথা শুনে মনে মনে ভাবতাম, হায়! প্রতিটি এলাকায় যদি দরদী মনের একেকজন কাজী বজলুর রশীদ থাকতো? আমার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সর্বস্থায় ভরসার একটা জায়গা ছিলো কাজী বজলুর রশীদ।