না। ভদ্রলোকের কবি হওয়ার স্বপ্ন পুরণ হয়েছিলো কি না সে খবরও রাখতে পারিনি। দ্বিতীয় ঘটনা : একবার আমার একটি নোটবুক হারিয়ে গেলো। তখন প্রতিদিনই একটি দু'টি ছড়া লেখতাম। পুরো নোটবুকই ছড়া লেখা। অনেক খুঁজেও পাওয়া গেলো না। স্মৃতি থেকে যেটুকু পারলাম অন্যত্র কপি করে নিলাম। বেশিরভাগই চিরতরে হারিয়ে গেলো। বছর দুয়েক পর আমরা একটি ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করলাম। কয়েকদিন পর এক ভদ্রলোক একটি ছড়া দিয়ে গেলেন। দেখলাম আমার হারিয়ে যাওয়া নোটবুকের একটি ছড়া। অবাক হলেও ভদ্রলোকের কবি হওয়ার চেষ্টাকে স্বাগত জানিয়ে তার নামেই ছাপিয়ে দিলাম ছড়াটি। সেই ভদ্রলোকের মায়াবী চেহারাখানি জ্বলজ্বল করে স্মৃতিতে ভাসছে। জানি না তিনি কবি হতে পেরেছিলেন কি না। ৫ অক্টোবর ২০১৮
স্মৃতির পাতায় মিলন্তিক সাহিত্য সংস্থা।
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।