সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

আফসোস, তিনিও কবি হতে চান জকিগনজ লেখক পরিষদ'র সাধারণ সম্পাদক ছড়াশিল্পী এজেএম শিহাব গতরাতে ম্যাসেনজারে একটি ছড়া দিয়ে জানতে চাইলো এটি ফেইসবুকে পোস্ট করবে কি না। একটি বানান ঠিক করে দিয়ে তাকে পোস্ট করতে বললাম। সে তার আইডিতে পোস্ট করলো। কিছু সময়ের মধ্যে দেখা গেলো ভালোবাসা কাৎরায় শিরোনামের ছড়াটি অন্য একজন নিজ আইডিতে পোস্ট করেছেন। তবে তিনি কষ্ট করে এজেএম শিহাব নাম বাদ দিয়ে নিজের নাম জুড়ে দিয়েছেন। এই কাণ্ড দেখে আমি কিন্তু মোটেও অবাক হই নি। কারণ আমার ঝুলিতে এ জাতীয় মজার কিছু অভিজ্ঞতা জমা আছে। মাত্র দু'টি উলেস্ন খ করতে চাই। বহু বছরের পুরাতন কথা হলেও ঘটনা দু'টির নায়কদের নাম ধাম স্পষ্ট মনে আছে। কিন্তু তাদের নাম উলেস্ন খ না করেই কেবল ঘটনা বর্ণনা করছি। প্রথম ঘটনা : তখন আমি ইছামতি আলিয়া মাদরাসার আলিম জামাতের ছাত্র। সাহিত্যানুরাগি বন্ধুরা মিলন্তিক সাহিত্য সংস্থা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করলাম। বাল্য বন্ধু ও সহপাঠি আবদুল জলিল (বর্তমানে মুকিমপুর মাদরাসায় কর্মরত) সাধারণ সম্পাদক আর আমি সভাপতি। সংস্থার মূখপত্র হিশেবে আমরা ষান্মাসিক বাঁশরী প্রকাশ করতাম। কালিগনজ বাজারে রেজান আলী মার্কেটের তৃতীয় তলায় ভাড়া করা সংস্থার অফিসে প্রতিদিনই জমজমাট আড্ডা হতো। একদিন বসে আছি একাকী, তখনো অন্যেরা আসেনি। এক ভদ্রলোক এলেন। পকেট থেকে একটি খাম বের করে টেবিলে রাখলেন। বললেন, একটি কবিতা লিখে নিয়ে এসেছি। আগ্রহভরে খাম খুলে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে বললাম, এ কবিতা আপনার লেখা? তিনি বললেন, জ্বি নিজ হাতে লিখে নিয়ে এলাম। বললাম, কবিতাটি তো রবীন্দ্রনাথ ঠাকুরের। বললেন, কবিতা রবীন্দ্রনাথের ঠিকই, কিন্তু আমি বই থেকে নিজ হাতে লিখেছি। তাই আমার নামেই ছাপতে হবে। বললাম, এটা তো সম্ভব না, বিশ্ব কবির কবিতা আপনার নামে ছাপানো যাবে না। তিনি নাছোড় বান্দা, কবিতাটি তার নামেই ছাপতে হবে। ভদ্রলোকের অভিনব আবদার আমাকে বিষ্মিত করলো। এমন অভিজ্ঞতা আর কারো আছে কি না জানি

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।