সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রসঙ্গ জকিগনজ : ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থখানি পুণ:প্রকাশ হোক প্রসঙ্গ জকিগনজ : ইতিহাস ও ঐতিহ্য বইটি প্রনয়ণের কাজ শুরু হলে ইউএনও হান্নান সাহেব প্রায়ই টেলিফোনে যোগাযোগ রাখতেন। তিনি আমাকে বলেছিলেন, বৃটেনে জকিগনজবাসি শিরোনামে একটি লেখা পাঠাতে। বৃটেনে জকিগনজবাসির আগমন, অবস্থা ও অবস্থান সম্পর্কে একটি অনুসন্ধানী লেখা প্রস্তুত করে পাঠিয়েছিলাম। কিন্তু লেখাটি বইয়ে স্থান পায়নি। সম্পাদক হান্নান সাহেব পরবর্তীতে বহুবার কৈফিয়ত দিয়েছেন। যদিও আমি কৈফিয়ত চাইনি। বইটি ছাপার কাজ মাত্র শেষ হয়েছে, তখনো আনুষ্ঠানিক প্রকাশ হয়নি। সে সময় কিছু দিনের জন্য দেশে গিয়েছি। হান্নান সাহেব মরহুম মাহতাব আহমদ'র মাধ্যমে উপজেলা কমপেস্ন ক্সে তাঁর বাসায় চা'র দাওয়াত দিলেন। এক সন্ধ্যায় মাহতাব মিয়াকে নিয়ে গেলাম। চা পর্ব শেষে তিনি বইয়ের একটি কপি দিলেন। বললেন,আপনাকে প্রথম কপিটি দিলাম। এখনো আনুষ্ঠানিক প্রকাশ হয়নি। আমার লেখাটি কেনো বইয়ে স্থান পায়নি, প্রকাশ না করার শর্তে বিস্তারিত বললেন। ভদ্রলোকের সেদিনের কথাগুলো অফ দ্য রেকর্ডই থাক। কথাগুলোর একমাত্র সাক্ষী মাহতাব আহমদও আজ কবরবাসি। লেখাটি বইয়ে অন্তর্ভূক্ত না হওয়ায় তখনো কষ্ট পাইনি, এখনো না। কিন্তু একটি আফসোস থেকেই যাবে, সে লেখার কোন কপি আমি রাখিনি। যতদূর মনে পড়ে, নয় পৃষ্ঠার সে লেখাটি অন্য কারো না হলেও আমার কাজে লাগতো। তথ্য, তত্ত্ব ও ছাপাজনিত বহু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও জকিগনজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানার একমাত্র অবলম্বন এ গ্রন্থ। এই গ্রন্থ প্রনয়ণ ও প্রকাশ তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হান্নান মিয়া'র সাহসী ও প্রসংশনীয় উদ্দোগ। যাবতীয় ত্রুটি সংশোধনপূর্বক মূল্যবান এ গ্রন্থ দ্বিতীয় সংস্করণ প্রকাশে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ৭ ফেব্রুয়ারি ২০১৮

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।