সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

বই প্রকাশিত হয়নি। তবে যতদূর জানা যায় একটি পাণ্ডুলিপি লেখকের কাছে সংরক্ষিত আছে। অন্য তিনজন আদতেই লেখক নয়। সুতরাং বই প্রকাশের কথা অবান্তর। শেষ দুই দিন যাদের তথ্য আমাদের হাতে এসেছে সীমাহীন তাড়াহুড়োর ফাঁকে তা পরখ করে দেখার সুযোগ ছিলো না মোটেই। তবে সে চারজনের তথ্য যারা দিয়েছেন তন্মধ্যে তিনজনের সদাসয় চেহারা আমার স্মৃতিতে দীপ্যমান আছে। একজনের কথা মনে নেই। সঙ্গত কারণেই সেই কথিত লেখক এবং তাদের শুভাকাঙ্িখ তথ্যদাতাগণের নাম ধাম প্রকাশ থেকে বিরত থাকলাম। খ্যাতির লোভে মানুষ কতখানি নীচ হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে জকিগনজ মনীষার পাতায় তারা থাকবেন। পুনশ্চ: দেশের প্রান্তিক জনপদ জকিগনজ মনন চর্চার এক উর্বর ভূমি। ২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে জকিগনজের ১৩৩ জন লেখকের গ্রন্থ প্রকাশিত হয়েছে। বেশিরভাগ মাতৃভাষা বাংলায় হলেও রয়েছে আরবি, উদুর্ ও ইংরেজি ভাষায় কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ২০১২ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত আমার জানা মতে আরো ১১ জন নতুন লেখকের গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া পূর্বে প্রকাশিত গ্রন্থের লেখকদের কারো কারো এক বা একাধিক নতুন গ্রন্থও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কোন এক উপজেলার এত বিপুল সংখ্যক মানুষের লেখা গ্রন্থ প্রকাশের ইতিহাস আমার জানা নেই। ২৭ জানুয়ারি ২০১৯ লন্ডন

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।