সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

(সাহাবি- তাবিঈ'র অভিমত) বর্ণিত রয়েছে। এসব প্রমাণ করে যে, এটা একটি ফযিলতপূর্ণ রাত। সলফে সালিহীন এ রাতকে নফল নামাযের জন্য খাস করে রাখতেন। {ইকতিদাউ সিরাতুম মুসতকীম, পৃষ্ঠা ৩০১} শায়খ আবদুর রাহমান মুবারকপুরী (ওফাত: ১৩২০ হিজরী) ভারতীয় উপমহাদেশে মাযহাব বিরোধীদের সংগঠন জমিয়তে আহলে হাদীসের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর লেখা দশখণ্ডে সমাপ্ত তিরমিযী শরীফের শরাহ সৌদিআরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বের সাথে পঠিত হয়। তিরমিযী শরীফে বর্ণিত শবেবরাতের ফযিলত বিষয়ক হাদীসের শরাহ বা ব্যাখ্যা করতে গিয়ে শায়খ মুবারকপুরী এ বিষয়ে বেশ কয়েকটি হাদীস উলেস্ন খ করে বলেন, فهذه الأحاديث بمجموعها حجة ىلع من زعم انه م يبت يف فضيلة يللة انلصف من شعبان يشء এই সামষ্টিক হাদীস তাদের জন্য হুজ্জত বা দলিল যারা মনে করেন শবেবরাতের ফযিলত প্রমানের জন্য কিছু নেই। {তুহফাতুল আহওয়াযি শারহু জামিউত তিরমিযী ৩: ৩৬৭} ইদানিংকালে দেখা যায় শবেবরাতের ফযিলত অস্বীকারকারীগণ বলতে শুরু করেছেন যে, শবেবরাতের ফযিলত বিষয়ে কোন সহীহ হাদীস নেই। যা আছে সবই দাঈফ ও মাউদু। তাই এগুলোকে মানা যায় না। তাদের উদ্দেশ্যে বলতে চাই- শায়খ নাসিরুদ্দিন আলবানীকে তো আপনারা হাদীসের সর্বোচ্চ ইমাম মনে করেন। যদিও শায়খ আলবানীর (ওফাত: ১৪২০ হিজরী) ইলমে হাদীসের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ও স্ববিরোধিতার কারণে বহু অনাকাঙ্খাখিত ফিতনার জন্ম হয়েছে। সেই আলবানী সাহেবের সংকলিত এগারো খণ্ডে সমাপ্ত সহীহ হাদীসের কিতাব হলো সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ। সে কিতাবের তৃতীয় খণ্ডের ১৩৫নং পৃষ্ঠা খুলে দেখুন। সেখানে জ্বলজ্বল করছে একটি শিরোনাম- শবেবরাত বিষয়ে যা সহীহ (ما صح يف يللة انلصف)। এই শিরোনামের অধিনে শবেবরাতের ফযিলতের হাদীস উলেস্ন খ করে বলেছেন, হাদীসটি নিঃসন্দেহে সহীহ। (পূর্বে আলোচিত হয়েছে)।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।