সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

বিভিন্ন সূত্রে সংগৃহীত তথ্যাদি লন্ডনে কম্পোজ করিয়ে ইউএসবিতে করে দেশে নিয়ে যাই। যান্ত্রিক ত্রুটির কারণে দেশে গিয়ে দেখা গেলো পুরো লেখাই অকেজো। সৌভাগ্য বশত: পুরো লেখার একটি প্রিন্ট কপি সাথে ছিলো। হাতে সময় মোট তিন দিন। শুরু হলো কম্পোজ। রাতভর একদিকে কম্পোজ, অপরদিকে প্রুফ দেখা চললো। ২০৮ পৃষ্ঠার জকিগনজ মনীষা দাঁড় হলো দুই রাতে। সেই সময়েই নতুন কিছু লেখকের তথ্য কয়েকজনের মাধ্যমে এলো। কিন্তু তথ্যগুলোর সত্যাসত্য অনুসন্ধানের সময় এবং সুযোগ কোনটিই তখন আমাদের ছিলো না। সেই দু'টি স্মরণীয় রাতে কাজে সহযোগিতা এবং সঙ্গ দিয়ে যারা প্রাণবন্ত রেখেছিলেন সবার প্রতি অপার কৃতজ্ঞতা। বিশেষ করে অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল, অধ্যক্ষ মাওলানা আবদুল হাকীম, মাওলানা মনজুরে মাওলা, মরহুম কাজী বজলুর রশীদ ভাই, মাওলানা কবি পিয়ার মাহমুদ, সংবাদকর্মী রহমত আলী হেলালী, লেখক পরিষদের সাধারণ সম্পাদক এজেএম শিহাব, যুগ্ম সম্পাদক শাবি'র সহযোগি অধ্যাপক ইকবাল আহমদ চৌধুরী (বর্তমানে কানাডার হেলিফেক্সে পিএইচডি গবেষণারত), সহসম্পাদক সেলিম আহমদ, সদস্য এডভোকেট নুমানুর রাহমান চৌধুরী, মাওলানা আবদুস সবুর (বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান) প্রমুখের কথা প্রতি নিয়তই মনে পড়ে। লেখক পরিষদের তিন দিন ব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে কলকাতা থেকে আগত ব্রতচারী নরেশ ব্যানার্জি'র প্রতি বিশেষ কৃতজ্ঞতা। জকিগনজের আলোকিত সন্তান গুরুসদয় দত্ত'র কয়েকটি বইয়ের খুবই পুরাতন কপি তিনি কলকাতা থেকে নিজ দায়িত্বে সংগ্রহ করে দিয়েছেন। কৈফিয়ত জকিগনজ মনীষা স্মারক গ্রন্থটি যাদের সংগ্রহে আছে তাঁরা দেখবেন সেখানে মোট ১৩৭ জন লেখকের পরিচিতি এবং তাঁদের প্রকাশিত বইয়ের তথ্যাদি স্থান পেয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, ১৩৭ জনের মধ্যে বারহাল ইউনিয়ের দুইজন, খলাছড়া ইউনিয়নের একজন এবং মানিকপুর ইউনিয়ের একজন'র ভিত্তিহীন তথ্য পরিবেশিত হয়েছে। তন্মধ্যে একজন দীর্ঘ দিন নিয়মিত লিখেছেন, কিন্তু তাঁর কোন

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।