সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

থেকে মোবাইল নাম্বার জোগাড় করলাম। প্রথম দিন ফোনে নিজের পরিচয় দিয়ে কথা বলার উদ্দেশ্য জানালাম। কথার ধরণে তাঁকে তেমন একটা আগ্রহী মনে হলো না। অন্যদিন ফোন দিতে বলে রেখে দিলেন। তাঁর কথামত কয়েক দফা ফোন দেয়ার পর জানালেন, তিনি বইয়ের কপি সংগ্রহ করে রাখবেন; আমি যেনো তাঁর কর্মস্থলে কাউকে পাঠিয়ে সংগ্রহ করি। তারিখ মত লোক পাঠালাম, কিন্তু তাঁকে পাওয়া গেলো না। ফোনের পর ফোন দিয়েও তিনি নিরুত্তর থাকলেন। সে কারণেই জকিগনজ মনীষায় মহান সেই লেখকের পরিচিতি এবং তাঁর প্রকাশিত কোন বইয়ের তথ্য সংযুক্ত করা যায় নি। অপরজন বয়সে তরুণ। অধ্যাপক নন্দলাল শর্মা প্রণীত সিলেট বিভাগের লেখকদের পরিচিতি মূলক গ্রন্থে তাঁর তথ্য পাই। সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আসদ্দর আলী ছই মিয়া'র পুত্র বন্ধু তাজুলের মাধ্যমে মোবাইল নাম্বার জোগাড় করে ফোন দিলাম। আমি তাঁকে ব্যক্তিগতভাবে না চিনলেও তিনি আমাকে চিনেন বলে জানালেন। এমনকি তাঁর চেনার স্বপক্ষে কিছু স্মৃতিচারণও করলেন। নন্দলাল শর্মা'র গ্রন্থে পরিবেশিত তথ্যানুযায়ি তাঁর প্রকাশিত বইয়ের একটি কপি এবং ব্যক্তিগত তথ্য তাজুল ভাইয়ের কাছে পেঁৗছাতে অনুরোধ করলাম। তিনি সম্মতি জানালেন। অনেক দিন পর তাঁর বই কিংবা তথ্য না পেয়ে আবার ফোন দিলাম। ভদ্রলোক অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ভাই! আমি লেখক নই, আমার কোন বই প্রকাশিত হয়নি। বহুদিন পূর্বে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেখে কৌতুহল বশত: নন্দলাল শর্মা সাহেবের বরাবরে পোস্ট করে তথ্য পাঠিয়েছিলাম। সেখানে ব্যক্তিগত তথ্যাদি সঠিক হলেও প্রকাশিত উপন্যাস হিসেবে উলিস্ন খিত বইয়ের নাম ছিলো নিছক মনগড়া। শর্মা সাহেবের গ্রন্থে আমার দেয়া তথ্য যে হুবহু ছাপা হয়েছে তাও জানতাম না। আপনার কাছ থেকে জানার পর নিজেকে একজন প্রতারক মনে হয়েছে। কাজটি মোটেই উচিত হয়নি। আমাকে ক্ষমা করবেন। একনাগাড়ে বলে চলা ভদ্রলোকের কথাগুলো শুনে নির্বাক হয়ে গিয়েছিলাম। তাঁকে কিছু বলতেও পারিনি সেদিন। ফোন কেটে দিয়েছিলাম।

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।