সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। শেষ দিন সমাপনী বক্তব্য রাখেন বহুগ্রন্থ প্রণেতা শায়খুল হাদীস আল্লামা মো. হবিবুর রহমান হাফিযাহুল্ল াহ। অতিথি ছিলেন প্রফেসর ড. মুহিবুর রহমান, প্রফেসর ড. আহমদ আনিসুর রহমান, মরহুম কবি আবদুল গফফার দত্ত চৌধুরী পুত্র আলী মস্তফা চৌধুরী (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব), জেলা শিক্ষা অফিসার (অব:) মরহুম আবদুর রহীম জকি, প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, কবি কালাম আজাদ, গুরুসদয় দত্ত গবেষক ব্রতচারী নরেশ ব্যানার্জি (কলকাতা),বহুগ্রন্থ প্রণেতা মাওলানা আতাউল হক জালালাবাদী, গবেষক আবদুল হামিদ মানিক, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভুঁইয়া, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবদুল আলীম, অধ্যক্ষ কবি মাজেদ আহমদ চঞ্চল প্রমূখ। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক শ্রোতার উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠান চলে। শেষ দিন একই সাথে জকিগনজের আটজন লেখকের বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা হয়। বিশেষ আকর্ষণ ছিলো সূফি কবি শাহ শিতালং রচিত তিন শতাধিক গান সিলেটি নাগরী হরফে হাতে লেখা দু'টি খাতা প্রদর্শন। অভিজ্ঞতা তিনদিন ব্যাপী বই প্রদর্শনী উপলক্ষে জকিগনজের লেখকদের সংক্ষিপ্ত পরিচিতি এবং তাঁদের প্রকাশিত বইয়ের তথ্য সম্বলিত স্মারক গ্রন্থ জকিগনজ মনীষা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছিলো বছরের শুরুতেই। সে মতে জীবিত লেখকগণের সাথে যোগাযোগ শুরু হয়। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ চলে। বেশিরভাগ লেখকের মোবাইল নাম্বার জোগাড় করে সরাসরি তাঁদের সাথে কথা বলি। এ পর্যায়ে নাম প্রকাশ না করেই সুলতানপুর ইউনিয়নের দুইজন লেখকের সাথে যোগাযোগের অভিজ্ঞতা তুলে ধরছি। একজনের তিনটি বই বহু বছর আগেই প্রকাশিত হয়েছে। সরকারি চাকুরীর সুবাধে এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বর্তমান প্রজন্মের জকিগনজের কোন লেখক তাঁকে চেনে না। অনুসন্ধিৎসু কোন কোন লেখক সাহিত্যিক তাঁর নামের সাথে পরিচিত আছেন। লেখক পরিষদের সহসভাপতি মাওলানা ফদ্বলুর রহমান'র মাধ্যমে সেই লেখকের গ্রামের বাড়িতে যোগাযোগ করে তাঁর চাচাতো ভাইয়ের কাছ

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।