সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

জকিগনজ মনীষা প্রকাশ অভিজ্ঞতা ও কৈফিয়ত

জকিগনজ লেখক পরিষদ'র জন্ম ২০০১ সালের জুলাই মাসে। জকিগনজের ইতিহাসে প্রথমবারের মতো লেখক সম্মেলনের আয়োজন করে সাহিত্যপ্রেমিদের দৃষ্টিতে আসে লেখক পরিষদ। আগস্টের তিন তারিখে অনুষ্ঠিত লেখক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যর শক্তিমান কবি মরহুম অধ্যাপক আফজাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইতিহাসবিদ মরহুম মনির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি কালাম আজাদ, গবেষক মরহুম সৈয়দ মোস্তফা কামাল, মরহুম কবি শারিক সামসুল কিবরিয়া, মরহুম কবি কিশওয়ার বিন দিলওয়ার, গবেষক আবদুল হামিদ মানিক প্রমূখ। ২০০২ সালের ৬ সেপ্টেম্বর শুμবার অনুষ্ঠিত হয় দ্বিতীয় লেখক সম্মেলন। প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মরহুম কবি আবিদ আজাদ, কথা সাহিত্যিক ইউসুফ শরীফ, গল্পকার (অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার) আবু বকর সিদ্দিকী, কবি কালাম আজাদ, গবেষক আবদুল হামিদ মানিক প্রমূখ। উৎসবমুখর সে দিনটি জকিগনজের সাহিত্য চর্চার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। দীর্ঘ বিরতি দিয়ে ২০১২ সালের ডিসেম্বর মাসে জকিগনজ লেখক পরিষদ সিলেট শহরে ব্যতিμমী এক অনুষ্ঠানের আয়োজন করে। সে অনুষ্ঠানে এ যাবতকালে জকিগনজের লেখকেদের বিভিন্ন ভাষায় লেখা প্রকাশিত বইয়ের প্রদর্শনী করা হয়। ২০১২ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধ পর্যন্ত ১৩৩ জন লেখকের প্রকাশিত বইয়ের সন্ধান পাওয়া যায়। তন্মধ্যে অধিকাংশ লেখকের বই প্রদর্শিত হয়। ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর শহরের হোটেল হলি সাইড'র কনফারেন্স হলে তিন দিন ব্যাপী অনুষ্ঠানে প্রতি দিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বই প্রদর্শনী এবং সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আলোচনা সভা চলে। প্রথম দিন অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন মাসিক পরওয়ানা সম্পাদক, বহুগ্রন্থ প্রণেতা

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।