ছাহেব কিবলা খুবই আগ্রহ সহকারে কবি আল মাহমুদের সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে আলাপ করলেন। সে আলাপচারিতা আমি ভিডিও ধারণ করলাম। কবি তন্ময় হয়ে ছাহেব কিবলার চেহারার দিকে চেয়ে থাকলেন। রাতের খাবার প্রস্তুত। ছাহেবজাদগণের মধ্যে তৃতীয় মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ও কনিষ্ঠ মাওলানা হুছামুদ্দিন চৌধুরী অতিথিদের নিয়ে খাবার টেবিলে বসলেন। মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরীর নেতৃত্বে ছাহেব কিবলার নাতিগণ অথিতি আপ্যায়নে ব্যস্ত সময় কাটালেন। খাবার পর কবি আল মাহমুদ আমায় কাছে ডেকে বললেন, হেলাল ! তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তুমি আমাকে রাইট জায়গায় নিয়ে এসেছো। অনেকে আমাকে বান্ধা বকরি মনে করে, আসলে আমি কারো বান্ধা বকরি না। কবির সেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিতবাহি কথা আজো কানে বাজে। একসময় কমিউনিজমে বিশ্বাসী কবি কালμমে ইসলামের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করায় কত অপবাদ সইতে হয়েছে। মুক্তিযোদ্ধা হয়েও রাজাকার তকমা পেতে হয়েছে। পরদিন সকাল এগারোটার দিকে অথিতিদের নিয়ে সিলেটের পথে ফুলতলী থেকে বেরিয়ে পড়লাম। কবি আল মাহমুদকে বিমান বন্দরে পৌঁছে দিয়ে ফিরে এলাম আমরা। উৎসব মুখর একটি দিন জকিগনজের সাহিত্য চর্চার ইতিহাসে স্মৃতি হয়ে রইলো। কবি আল মাহমুদ ঢাকায় ফিরে ছাহেব কিবলার একান্ত সান্নিধ্যে কাটানো সে সময় নিয়ে একটি কবিতা লেখেন। পরবর্তীতে তাঁর বাসায় গেলে কবি নিজে আবৃত্তি করে শোনালেন সে কবিতা। ছাহেব কিবলার ইন্তিকালের পর কবি তাঁকে নিয়ে একটি কবিতা লেখেন, সেটি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। ফুলতলী হুজুর শিরোনামের সে কবিতাটি পরবর্তীতে কোন কোন সংকলনেও স্থান পেয়েছে। কবিতাটি হলো- ফুলতলী হুজুর আমার অন্ধ চোখের উপর হাত রেখে বলেছিলেন, সূরা কুরাইশ পড় আমি ধীরে ধীরে পাঠ শুরু করলাম তিনি বললেন, এখন আকাশের দিকে তাকাও আমি আকশের দিকে চেয়ে দেখি
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।