সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

এবং শ্রোতাদের আগ্রহ বিবেচনায় সময় বর্ধিত করতে হলো। কবি আল মাহমুদ মাগরিব নামাযের পর বক্তব্য শুরু করলেন। দেড় ঘণ্টারও বেশি সময় চললো তাঁর তাৎপর্যপূর্ণ বক্তব্য। অনুষ্ঠান শেষ হলে কবি আল মাহমুদসহ অন্য অথিতিদের নিয়ে আমরা গেলাম ফুলতলী ছাহেব বাড়ি। রাতে কবি আল মাহমুদ এবং ঢাকা থেকে আগত কবি আবিদ আজাদ, কথা সাহিত্যিক ইউসুফ শরীফ, গল্পকার ব্রিগেডিয়ার (অব:) আবু বকর সিদ্দিকী শামসুল উলামা আল্ল ামা ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্ল াহ'র মেহমান। ছাহেব বাড়িতে মেহমানগণের রাত যাপন, ছাহেব কিবলার একান্ত সান্নিধ্য লাভ এসবের নেপথ্য আয়োজক ছাহেব কিবলার প্রিয় দৌহিত্র মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী (বর্তমানে লন্ডস্থ দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল )। চা পর্বের পর কবি কালাম আজাদ ছাড়া সিলেটের অথিতিরা চলে গেলেন। ইতোমধ্যে শ্রদ্ধেয় হাসান ভাই এসে জানালেন, ছাহেব কিবলা মেহমানগণকে ভেতর বাড়িতে নিয়ে যেতে বলেছেন। শ্রদ্ধেয় কবি কালাম আজাদ এবং আমি মেহমানগণকে নিয়ে গেলাম। ছাহেব কিবলা বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কবি আল মাহমুদ তড়িৎ এগিয়ে গিয়ে কদমবুছি করলেন। আমি বিষ্মিত। ভাবতেই পারিনি কবি ছাহেব কিবলাকে কদমবুছি করবেন। একে তো বয়োবৃদ্ধ মানুষ, তাছাড়া এসব বিশেষ বিষয়ে অভ্যস্ত না থাকারই কথা। কিন্তু নিজ চোখে দেখলাম বাস্তবতা। কার্পেট মোড়ানো মেঝেতে ছাহেব কিবলা প্রথমে বসলেন। আমরাও বসে পড়লাম। কবি আল মাহমুদ ছাহেব কিবলার ঠিক সম্মুখে পা গুটিয়ে এমনভাবে বসলেন যেনো একটা বাচ্চা শিশু মক্তবে উস্তাদের সামনে বসে আছে। প্রথমেই ছাহেব কিবলা একে একে সবার কুশলাদি জিজ্ঞেস করলেন। কবি আল মাহমুদ তাঁর চোখের অসুখের জন্য দোয়া চাইলেন। চোখের অসুখ বিস্তারিত জেনে নিয়ে ছাহেব কিবলা পরম মমতায় কবির চোখের উপর হাত বুলিয়ে দিলেন। বললেন, আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে সূরা কুরাইশ পড়বেন।

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।