উৎসাহ পরিলক্ষিত হলো। সম্মেলন স্মারকের জন্য সংগৃহিত লেখা নিয়ে মহিউদ্দিন হায়দার, পিয়ার মাহমুদ ও আমি আবারো ঢাকা গেলাম। স্মারকের ডিজাইন, প্রুফ রিডিং, পরিপাটি ছাপা ইত্যাদিতে দু'জন মানুষের মেধা এবং শ্রম স্মরণীয় হয়ে আছে। তাঁরা হলেন মাসিক পরওয়ানার তৎকালীন সহসম্পাদক মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও গ্রাফিক্স ডিজাইনার বন্ধু ওবাইদুল হক। সে যাত্রা ঢাকার অতিথিগণের সাথে আবারো যোগাযোগ করে সব ফাইন্যাল করা হলো। সিদ্ধান্ত মত কবি আল মাহমুদের যাতায়াতের বিমান টিকেট পৌঁছে দিলাম। ইউসুফ ভাই দায়িত্ব নিলেন কবি আবিদ আজাদ ও গল্পকার আবুবকর সিদ্দিকীকে নিয়ে ৫ সেপ্টেম্বর রাতের ট্রেনে সিলেটের পথে রওয়ানা দেবেন। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটে কবি আল মাহমুদ সিলেট পৌঁছেন। এয়ারপোর্ট থেকে কবিকে নিয়ে আসা হলো সুবহানীঘাট হোটেল ইস্টার্ন গেইটে। ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে কবি গেলেন সুলতানে সিলেট হযরত শাহজালাল রাহিমাহুল্ল াহ'র মাযার যিয়ারতে। রাতে কবিসহ আমাদের দাওয়াত ছিলো বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দ খলিলুর রহমান (খলন মিয়া)-এর বাসায়। যথা সময়ে আমরা কবিকে নিয়ে গেলাম। খাবার পর খলন মিয়ার উপশহরের বাসায় দীর্ঘ আড্ডা হলো। কবিকে হোটেলে পৌঁছে দিয়ে ঢাকার অন্য অথিতিদের ট্রেন স্টেশন থেকে রিসিভ, সকালে ঢাকা এবং সিলেটের অথিতিদের জকিগনজ নিয়ে যাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করে গভীর রাতে বাড়ি ফিরলাম। সকালে যথা সময়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশনের কাজ শুরু হলো। শুরু থেকেই উপচে পড়া ভীড় আমাদেরকে আশান্বিত করলো। পূর্বনির্ধারিত কর্মসূচি মত দুপুরের খাওয়ার জন্য অতিথিদের আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। খাওয়ার পর কবি আল মাহমুদ আব্বার (শায়খুল হাদীস আল ামা মো. হবিবুর রহমান হাফিযাহুল্লাহ) সাথে দীর্ঘ সময় বিভিন্ন বিষয়ে আলাপ করলেন। অনুষ্ঠান সমাপ্ত হবে বিকেল পাঁচটায় এমন সিদ্ধান্ত ছিলো। কিন্তু অতিথি
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।