আলোচনা হলো। সম্ভাব্য তারিখ ঠিক হলো ৬ সেপ্টেম্বর, শুμবার। সপ্তাহ দুয়েক পর ঢাকায় গেলাম। দেখা করলাম দৈনিক ইনকিলাবের তৎকালিন সিনিয়র সহসম্পাদক শ্রদ্ধেয় ইউসুফ শরীফ'র সাথে। ইনকিলাব অফিসে তাঁর রুমে দীর্ঘ আলোচনা হলো। ইউসুফ ভাইকে নিয়ে গেলাম কবি আল মাহমুদের বাসায়। সব শোনে কবি জকিগনজ আসতে সম্মত হলেন। বিশেষ অথিতি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করলেন কবি আবিদ আজাদ, গল্পকার ব্রিগেডিয়ার (অব:) আবুবকর সিদ্দিকী ও ইউসুফ শরীফ। ঢাকা থেকে ফিরে জকিগনজ লেখক পরিষদের জরুরী বৈঠকে প্রধান অতিথি কবি আল মাহমুদ ও অন্য অতিথিদের সম্মতির বিষয় জানালাম। সবাই উৎফুল্ল । শুরু হলো কর্ম তৎপরতা। ছুটে গেলাম প্রফেসর কবি আফজাল চৌধুরীর বাসায়। স্যার খুবই খুশি হলেন। তবে অসুস্থতার কারণে জকিগনজ পর্যন্ত দীর্ঘপথ গাড়িতে বসা সম্ভব হবে না জানালেন। সম্মেলন স্মারকে প্রকাশের জন্য নতুন লেখা একটি কবিতা দিলেন। পর্যায়μমে যোগাযোগ হলো কবি কালাম আজাদ, আবদুল হামিদ মানিক ও মাজেদ আহমেদ চঞ্চল'র সাথে। সবাই সানন্দে অংশগ্রহণে রাজি হলেন। জকিগনজ লেখক পরিষদের বিভিন্ন দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা আবদুল হাকীম, কবি মহিউদ্দিন হায়দার, মাওলানা ফদ্বলুর রাহমান, ছড়াশিল্পী মাওলানা পিয়ার মাহমুদ, এজেএম শিহাব, ইকবাল আহমদ চৌধুরী, সেলিম আহমদ, মাহবুবুর রহীম, আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান, শাহীদ আহমদ, নুমানুর রাহমান চৌধুরী, গুলজার আহমদ, ইয়াহইয়া চৌধুরী প্রমুখের কর্মতৎপরতা লেখক সম্মেল সফলের মূল চালিকাশক্তি ছিলো। এ পর্যায়ে তিনজন মানুষের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। জকিগনজ লেখক পরিষদের সদস্য না হয়েও তাঁরা যে সর্বাত্মক নির্দেশনা এবং শ্রম দিয়েছেন তা না হলে লেখক সম্মেলন সফলভাবে সম্পন্ন হতো কি না সন্দেহ। তাঁরা মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, মরহুম মাহতাব আহমদ ও মাওলানা জইন উদ্দিন। সম্মেলনের দিন ঘনিয়ে এলো। ব্যাপক প্রচারণার ফলে জকিগনজের শিক্ষিত মহলে সাড়া পড়ে গেলো। বিশেষ করে তরুণদের মাঝে ব্যাপক
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।