স্মৃতি রোমন্থন জকিগনজে কবি আল মাহমুদ
২০০১ সালের ৩ আগস্ট জকিগনজ লেখক পরিষদ আয়োজন করে লেখক সম্মেলন। জকিগনজের ইতিহাসে প্রথম লেখক সম্মেলনে প্রধান অথিতি ছিলেন প্রফেসর কবি আফজাল চৌধুরী। প্রধান বক্তা ইতিহাসবিদ খ্যাত মনির উদ্দিন চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন কবি কালাম আজাদ, প্রফেসর সুনির্মল কুমার দেব মীন, সৈয়দ মস্তফা কামাল, আবদুল হামিদ মানিক, কবি কিশওয়ার বিন দিলওয়ার, কবি শারিক শামসুল কিবরিয়া। অন্যান্যের মধ্যে ছিলেন কবি মাজেদ আহমেদ চঞ্চল, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি লায়েক আহমদ নুমান, ছড়াশিল্পী মতিউল ইসলাম মতিন, কবি আবদুল কাইউম, গল্পকার শাহেদ আহমদসহ সিলেটের একঝাঁক তরুণ সাহিত্য কর্মী। নতুন সাহিত্য সংগঠন জকিগনজ লেখক পরিষদ'র বর্ণাঢ্য সে আয়োজন ব্যাপক প্রশংসিত হয়। স্বদেশ ভালোবেসে সন্ত্রাস রুখো শেস্ন াগান খচিত ব্যানার নিয়ে ডাকবাংলো প্রাঙ্গন থেকে উপজেলা অডিটরিয়াম পর্যন্ত লেখক শুভাযাত্রা বোদ্ধা মহলের নজর কাঁড়ে। ৩ আগস্ট অনুষ্ঠিত লেখক সম্মেলনের রেশ কাটার আগেই ৭ আগস্ট পাড়ি জমাই লন্ডন। স্মৃতিময় দিনগুলো পেছনে পড়ে থাকে। পরিকল্পনা করলাম যখনি দেশে ফিরবো আবারো জকিগনজে আয়োজন করবো লেখক সম্মেলন। টার্গেট করলাম বর্তমান বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি আল মাহমুদ হবেন সে সম্মেলনে প্রধান অথিতি। ঢাকায় যোগাযোগ শুরু করলাম। কবির সাথে পূর্ব পরিচিতি নেই, তদুপরি কথা বললাম টেলিফোনে। কবি আশ্বাস দিয়ে বললেন- সময়মত যোগাযোগ করবেন, দেখা যাবে। প্রবাস জীবনের বর্ষপুর্তির আগেই ২০০২ সালের জুলাই মাসের মধ্যভাগে দেশে ফিরলাম সস্ত্রীক। তিন দিন পর জকিগনজ লেখক পরিষদ'র বৈঠক হলো। দ্বিতীয় লেখক সম্মেলন আয়োজন বিষয়ে ব্যাপক