সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১৯৯১ সালের কথা। আলিম ক্লাশে পড়ি। খুব সম্ভব গ্রীষ্মকালীন ছুটিতে বাড়িতে অবস্থান করছি। পাঁচ দিনের সফর শেষে সন্ধ্যার সময় আব্বা বাড়িতে ফিরেছেন। এশার নামাযের পর ঘরের সবাই একসাথে রাতের খাবার সেরে যে যার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আব্বা ডাকলেন। তড়িঘড়ি গেলাম। বললেন, একটি কিতাব খুঁজে বের করবো, তুমি হারিকেন ধরতে হবে। (তখন আমাদের উপজেলায় বিদ্যুৎ সংযোগ ছিলো না।) কিতাবের রুমে ঢুকে আলমিরা খুলে কিতাবটি খুঁজতে লাগলেন। হঠাৎ একটি কিতাব বের করে পড়তে শুরু করলেন। দুই হাতে হারিকেন উঁচু করে দাঁড়িয়ে থাকলাম। একেতো গরম তার উপর মশার উৎপাত। আব্বা নিঃশব্দ দাঁড়িয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে চলেছেন। এক সময় বিভিন্ন মসজিদ থেকে ফজরের আযান ধ্বনি ভেসে আসতে লাগলো। যেনো সম্বিত ফিরে পেলেন। আফসুসের সুরে বললেন, তোমাকে ঘুমাতে দিলাম না। যাও নামায সেরে ঘুমিয়ে পড়।

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।