সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

বহাল থাকা অবস্থায় কায়রো শহরের জাবাল আল মুকাত্তাম'র উপরিভাগে অবস্থিত নিজ ঘরে আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহু ইন্তিকাল করেন। সহীহ মুসলিম শরীফের বর্ণনা মতে ইন্তিকালের পূর্বে আমর ইবনুল আস ওসিয়ত করেন, একটি পশু জবাই করে তা কেটে বন্টন করার সমপরিমাণ সময় পর্যন্ত যেনো তাঁকে দাফনের পর সবাই কবরের পাশে অবস্থান করেন। (সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, বাব কাউনুল ইসলাম ইয়াহদিমু মা কাবলাহু) আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহু সূত্রে ৩৯টি হাদীস বর্ণিত হয়েছে। তন্মধ্যে মুত্তাফাক আলাইহি তিনটি। এবং এককভাবে বুখারী শরীফে একটি ও এককভাবে মুসলিম শরীফে দুইটি হাদীস সংকলিত হয়েছে। [অসম্পূণ]

(কায়রো ও আলেকজান্দ্রিয়া ভ্রমণের পূর্ণ বিবরণ সম্বলিত একটি বইয়ের কাজ চলমান আছে।)

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।