সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

জোরালো নির্দেশে আমর ইবনুল আস সাঁড়াষি আμমণ চালিয়ে বাদশা মুকাওকিসকে পরাজিত করে নগরী দখল করে নেন। বিজিত নগরীর নিয়ন্ত্রণ জোরদার করে আমর ফুসতাত বা কায়রোতে ফিরে আসেন। ২১ হিজরিতে ফুসতাতে একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে মসজিদটির নাম হয় আমর ইবনুল আস মসজিদ। ইতিহাসের প্রামান্য বর্ণনা মতে এটি গোটা আফ্রিকার মধ্যে নির্মিত প্রথম মসজিদ। খলীফা উমার রাদিয়াল্ল াহু আনহু আমর ইবনুল আসকে মিশরের প্রশাসক নিয়োগ করেন। ২৩ হিজরির ২৬ যিলহাজ্জ খলীফা উমার রাদিয়াল্ল াহু আনহু শাহাদাত বরণ করেন। উসমান রাদিয়াল্ল াহু আনহু খলীফা মনোনীত হলে আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুকে মিশরের গভর্ণর পদে বহাল রাখেন। ২৬ হিজরিতে উসমান রাদিয়াল্ল াহু আনহু তাঁকে গভর্ণর পদ থেকে অব্যাহতি দেন। আমর মদীনা তায়্যিবায় ফিরে এসে কিছু দিন অবস্থান করে ফিলিস্তিন গিয়ে বসত করেন। ইহুদী-খারিজীদের যোগপথ ষড়যন্ত্রের ফলে উসমান রাদিয়াল্ল াহু আনহু শাহাদাত বরণের পর মাওলা আলী রাদিয়াল্ল াহু আনহু খলীফা মনোনীত হন। দামেশকের গভর্ণর আমীর মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহু তাঁর হাতে বাইআত না হয়ে উসমান হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। মুআবিয়া বহু চেষ্টার পর ফিলিস্তিনে বসতরত আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুকে নিজের দলে টানতে সক্ষম হন। ৩৭ হিজরিতে মুআবিয়া কর্তৃক আলী রাদিয়াল্ল াহু আনহুর বিরুদ্ধে পরিচালিত সিফফিনের যুদ্ধে আমর মুআবিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করেন। বিবাদমান উভয় পক্ষের বিরোধ মীমাংসায় আমর ইবনুল আস মুআবিয়ার পক্ষে এবং আবু মূসা আশআরী আলীর পক্ষে শালিস নিযুক্ত হন। ৪০ হিজরির ১৭ রামাদান ফজরের নামাযে যাওয়ার পথে খারিজী গুপ্তঘাতকের হাতে আলী রাদিয়াল্ল াহু আনহু শাহাদাত বরণ করলে μমান্বয়ে মুসলিম জাহানের একচ্ছত্র শাসক হয়ে যান আমীর মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহু। ৪০ হিজরির শেষ দিকে মুআবিয়া আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুকে আবারো মিশরের গভর্ণর নিয়োগ করেন। ৪৩ হিজরির ঈদুল ফিতরের দিন ভোর বেলা মিশরের গভর্নর পদে

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।