অধিপতি হিরাক্লিয়াস তিন লক্ষ সৈন্য সমবেত করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইয়ারমুকে (ইয়ারমুক বর্তমান জর্দানের অন্তর্গত) সংঘটিত সে যুদ্ধে সাইফুল্ল াহ বা আল্ল াহর তরবারী খ্যাত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্ল াহু আনহু ছিলেন কমাণ্ডার। তাঁর সহযোগি ছিলেন আবু উবাইদাহ ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, সুরাহবিল বিন হাসানাহ ও ইয়াযিদ বিন আবি সুফিয়ান রাদিয়াল্ল াহু আনহুম। ১৫ হিজরিতে (৬৩৬ খ্রীস্টাব্দ) সংঘটিত ইয়ারমুক যুদ্ধে তিন লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র ছেচলিস্ন শ হাজার মুসলিম সৈন্যের অভাবনীয় বিজয়ে আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর দূরদর্শী সমর নৈপুন্য বিশাল অবদান রাখে। ১৬ হিজরিতে আমর ইবনুল আস ফিলিস্তিনে ফিরে এসে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এবার তিনি প্রাচীন নগরী ইলিয়া (জেরুজালেম'র প্রাচীন নাম ইলিয়া) অবরোধে অগ্রসর হন। এ শহরেই রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র মি'রাজের স্মৃতি বিজড়িত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস বা মসজিদে আকসা অবস্থিত। আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বাধিন বাহিনীও আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর সহায়তায় এগিয়ে এলো। দীর্ঘ অবরোধের পর শহরবাসী ইহুদীরা এই শর্তে আত্ম সমর্পণে সম্মত হলো যে, স্বয়ং খলীফা উমার রাদিয়াল্ল াহু আনহু এসে শহর ফটকের চাবী গ্রহণ করবেন। ১৮ হিজরিতে খলীফা উমার রাদিয়াল্ল াহু আনহুর অনুমতি নিয়ে মাত্র চার হাজার সৈন্যসহ আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহু প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশর অভিযানে রওয়ান দেন। খলীফা আমর'র সাহায্যের জন্য উবাদা বিন সামিত রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বে আরো চার হাজার সৈন্য প্রেরণ করেন। পথে পথে কিছু খণ্ড যুদ্ধ করে ঝটিকা আμমণ চালিয়ে আমর ইবনুল আস ফুসতাত (কায়রো শহরের আদি নাম ফুসতাত) দখল করে নেন। বিজিত অঞ্চলে নিয়ন্ত্রণ পোক্ত করে আমর ইসকান্দারিয়া (আলেকজান্দ্রিয়া) অভিযানে অগ্রসর হন। সুরক্ষিত প্রাচীর বেষ্ঠিত ইসকান্দারিয়া নগরী দীর্ঘদিন ধরে অবরোধ করে রাখেন আমর। অবশেষে খলীফা উমার রাদিয়াল্ল াহু আনহুর পত্র মারফত পাঠানো
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।