সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

নবীজি আমর ইবনুল আস'র নেতৃত্বে তিন'শ মুজাহিদের বাহিনী প্রেরণ করেন। যাতুস সালাসিল নামক স্থানের কাছাকাছি পেঁৗছে আমর সাহায্য চেয়ে রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র কাছে সংবাদ পাঠালেন। তাৎক্ষণিক নবীজি আবু উবাদা রাদিয়াল্ল াহু আনহু'র নেতৃত্বে আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বাধিন বাহিনীকে সাহায্যের জন্য দুই'শ সৈন্য প্রেরণ করেন। সাহায্যকারী বাহিনীতে সায়্যিদিনা আবু বাকর ও সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহুমা'র মতো মর্যাদাবান সাহাবি ছিলেন। কিন্তু সবাই আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বে বনু কুদাআর বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করেন। ইতিহাসে এ যুদ্ধ যাতুস সালাসিল যুদ্ধ নামে প্রসিদ্ধ। অষ্টম হিজরির শেষদিকে রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম ওমান'র দুই সহোদর বাদশা জিফার ও আবদ এর কাছে ইসলামের দাওয়াতপত্র দিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুকে দূত হিসেবে প্রেরণ করেন। পত্রপাঠে তাঁরা উভয়ে ইসলাম গ্রহণ করেন। নবীজি আমর ইবনুল আসকে ওমানের আমীর নিয়োগ করেন। সায়্যিদিনা আবু বাকর সিদ্দীক রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালে শাম অভিযানে আমর ইবনুল আস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফিলিস্তিন এলাকায় অভিযানে নেতৃত্ব দিতে খলীফা আবু বাকর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে পত্র পাঠালেন। লিখলেন, রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম তোমাকে ওমানে যে পদে নিয়োগ দিয়েছিলেন এর প্রতি সম্মান রেখেই জানাচ্ছি যে, বর্তমানে দ্বীনের স্বার্থে তোমাকে ফিলিস্তিন এলাকায় প্রেরিত বাহিনীর কমাণ্ডার নিয়োগ করা হলো। উত্তরে আমর ইবনুল আস লিখে পাঠালেন, আমি তো আল্ল াহর রাহে নিবেদিত একটি তীর মাত্র। দক্ষ তীরন্দাজ এবং দায়িত্বপ্রাপ্ত হিশেবে সে তীর যেদিকে ইচ্ছা ছুঁড়ে মারার অধিকার আপনার আছে। সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালে শাম (সিরিয়া, জর্দান, ফিলিস্তিন ও ইসরাইল এই পূর্ণ এলাকা তখনকার শাম'র অন্তর্ভূক্তে ছিলো) পরিপূর্ণরূপে মুসলমানদের দখলে আসে। শামের বিভিন্ন এলাকায় সংঘটিত যুদ্ধে পরাজিত হয়ে খ্রীস্টিয় রোমান সাম্রাজ্যের

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।