সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

সংক্ষিপ্ত পরিচিতি সাহাবায়ে কিরামের মধ্যে একজন শ্রেষ্ঠ সমরনায়ক এবং দূরদর্শী কূটনীতিবিদ ও বিজ্ঞ বাগ্মী হিশেবে সায়্যিদিনা আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহু ব্যাপক পরিচিত নাম। কুরাইশ বংশের বনু সাহম গোত্রের সন্তান আমর'র কুনিয়াত আবু আবদিল্ল াহ ও আবু মুহাম্মাদ। তাঁর পিতা আস, মাতা নাবিগা। জাহিলিয়াতের সময় তিনি মক্কার একজন দুর্দান্ত সাহসী এবং ইসলাম ও মুসলমানদের বিরোধিতায় অগ্রণী ব্যক্তি ছিলেন। পঞ্চম হিজরিতে সংঘটিত খন্দক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সিμয় অংশগ্রহণের পর তাঁর চিন্তার জগতে বৈপস্ন বিক পরিবর্তন আসে। তিনি ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে ব্যাপকভাবে চিন্তা ভাবনা শুরু করেন। μমান্বয়ে তিনি ইসলামের বিরোধিতা থেকে সরে আসেন। ইতিহাসের বিশুদ্ধ বর্ণনা মতে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পূর্বে আমর ইবনুল আস, খালিদ বিন ওয়ালিদ এবং উসমান বিন তালহা পৃথক পৃথকভাবে ইসলাম গ্রহণ করে মদীনা তায়্যিবায় এসে রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র মুবারক হাতে বাইআত হন। আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহু মক্কা শরীফে ফিরে যান। কিছু দিন পর তিনি মক্কা ছেড়ে মদীনায় চলে আসেন। আমর ইবনুল আস ও খালিদ বিন ওয়ালিদ'র বাইআত পরবর্তীতে নবীজি সাহাবায়ে কিরামের উদ্দেশ্যে বলেছিলেন, মক্কা তার কলিজার দু'টি টুকরো তোমাদের দিকে ছুঁড়ে দিয়েছে। মক্কা বিজয় অভিযানে আমর রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র সাথেই ছিলেন। হুনাইন ও তায়েফ অভিযানেও তিনি বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। মক্কা বিজয়ের পর জাযিরাতুল আরবের সর্বত্র ইসলামের জয় জয়কার শুরু হয়। বিভিন্ন গোত্রের মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রিত হতে থাকে। ঠিক সেসময়ে বনু কুদাআ গোত্রের লোকেরা সংঘবদ্ধ হয়ে মুসলমানদের উপর আμমণের প্রস্তুতি নেয়। বিশ্বস্তসূত্রে সংবাদ পেয়ে

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।