সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

তারিখে আমীর মুআবিয়া তাঁকে পদ থেকে অপসারণ করেন। দুই বছর তিন মাস সময়কাল তিনি মিশরের প্রশাসক ছিলেন। বর্তমান কায়রো শহরের দক্ষিণ দিকে অবস্থিত মুকাত্তাম পাহাড়ের جبل املقطم উপর তাঁর বাড়ি ছিলো। ৫৮ হিজরিতে উকবা বিন আমির রাদিয়াল্ল াহু আনহু ইন্তিকাল করেন। মুকাত্তাম পাহাড়ের উপত্যকায় তাঁকে দাফন করা হয়। উকবা বিন আমির আল জুহনী রাদিয়াল্ল াহু আনহু থেকে বর্ণিত হাদীস সংখ্যা ৫৫। তন্মধ্যে বুখারী-মুসলিমে (متفق عليه)এ১৭টি এবং এককভাবে বুখারী শরীফে ১টি ও মুসলিম শরীফে ৪টি হাদীস উলিস্ন খিত আছে। সায়্যিদিনা আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর মাযার যিয়ারত ২৪ অক্টোবর বুধবার সকালে আব্বার সাথে আমরা মিশর বিজেতা সায়্যিদিনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মাযার যিয়ারত করি। কায়রো শহরের আল মুকাত্তাম নামক পাহাড়ের (جبل املقطم) পাদদেশে অবস্থিত সাহাবি হযরত উকবা বিন আমির রাদিয়াল্ল াহু আনহুর মাযার সংযুক্ত মসজিদে মূল গেট দিয়ে প্রবেশ করলে হাতের ডান পাশে সবুজ পেইন্ট করা চিহ্নিত স্থানটি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর কবর বলে কেউ কেউ বর্ণনা করেন। উলেস্ন খ্য যে, কায়রো শহরের প্রাচীন ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় জাবাল আল মুকাত্তাম'র পাদদেশে নির্দিষ্ট এলাকা জুড়ে অবস্থিত গোরস্থানে সাতজন সাহাবির কবর রয়েছে। তন্মধ্যে একমাত্র উকবা বিন আমির রাদিয়াল্ল াহু আনহুর কবর নিশ্চিতভাবে চিহ্নিত। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর কবর জাবাল মুকাত্তাম'র পাদদেশে অবস্থিত, এটি নিশ্চিত। তবে কবরের নির্দিষ্ট স্থান সম্পর্কে ইতিহাসে দু'টি বর্ণনা পাওয়া যায়। যুক্তির নিরিখে দু'টি বর্ণনাকেই আমলে নেয়া যায়। প্রথমত: ইন্তিকালের পূর্বে আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহু পুত্র

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।