সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

সংক্ষিপ্ত পরিচিতি সায়্যিদিনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু মদীনা শরীফের বনু জুহানা গোত্রের লোক। হিজরতের আনুমানিক পনেরো বা ষোল বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মদীনায় আসেন উকবা শহর থেকে দূরে একটি উপত্যকায় অন্যদের সাথে নিজের বকরি চরাচ্ছিলেন। নবীজির আগমনের সংবাদে শোনে উকবা তাঁর খিদমতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। আসহাবে সুফফার অন্যতম সাহাবি উকবা বিন আমির তৃতীয় হিজরিতে সংঘটিত ওহুদ যুদ্ধে প্রথম অংশ গ্রহণ করে বীরত্বের পরিচয় দেন। পরবর্তী প্রতিটি যুদ্ধে তিনি নবীজির সাথে ছিলেন। কালμমে একজন দক্ষ তীরন্দাজ হিশেবে তিনি খ্যাতিমান হন। উকবা সবসময় সানন্দ চিত্তে রাসূলুল্ল াহ সাল্লাল্ল াহু আলাইহি ওয়াসাল্ল াম'র খিদমত করতে পছন্দ করতেন। নবীজি সফরে বের হলে উকবা তাঁর খচ্চরের লাগাম ধরে টেনে নেয়ার দায়িত্ব পালন করতেন। তিনি একজন বিজ্ঞ ফকীহ, বাগ্মী এবং কবি ছিলেন। কন্ঠস্বর ছিলো খুবই মধুর। তাঁর সুললিত কন্ঠের তিলাওয়াত শোনে সাহাবায়ে কিরাম আকুল হয়ে কাঁদতেন। সায়্যিদিনা উমার রাদিয়াল্ল াহু আনহুর খিলাফতকালে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্ব পরিচালিত সিরিয়া অভিযানে উকবা'র সাহসী ভূমিকা খুবই আলোচিত হয়। সিরিয়া বিজিত হলে সেনাপতির নির্দেশে আমীরুল মু'মিনীনকে দ্রুত বিজয় সংবাদ পেঁৗছাতে মাত্র আট দিনে দীর্ঘ পথ অতিμম করে তিনি মদীনা শরীফ আসেন। ২০ হিজরিতে সায়্যিদিনা আমর ইবনুল আস রাদিয়াল্ল াহু আনহুর নেতৃত্বে পরিচালিত মিশর বিজয় অভিযানে উকবা একজন অভিজ্ঞ এবং সাহসী সৈনিক হিশেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৪৪ হিজরিতে আমীর মুআবিয়া রাদিয়াল্ল াহু আনহু উকবা বিন আমিরকে মিশরের প্রশাসক নিয়োগ করেন। ৪৭ হিজরির রবিউল মাসের দশ

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।