সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ঐতিহাসিক স্থান ১. ভূমধ্যসাগরের তীরে সুলতান কায়তাবাঈ'র কেল্ল া। ২. রুমান থিয়েটার। ৩. আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। উলেস্ন খ্য যে, মিশরে মানব বসতির ইতিহাস সুপ্রাচীন। ইমাম সুয়ূতি রাহিমাহুল্ল াহ পরিবেশিত তথ্য মতে হযরত শীস আলাইহিস সালাম তাঁর ভাই কাবিল'র সন্তানদের সাথে নিয়ে প্রথম এই ভূখণ্ডে আগমন করেন। (সূত্র: হুসনুল মুহাদারাহ ফী তারীখি মিশর ওয়াল কাহিরাহ, খণ্ড ১ পৃষ্ঠা ৩০)। মিশরের কথা কুরআনুল কারীমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ত্রিশ এরও অধিকবার উলেস্ন খ রয়েছে। মিশরের রাজধানী শহর কায়রোর আদি নাম ফুসতাত। ২১ হিজরিতে ফুসতাত নগরীর সূচনা করেন মিশর বিজয়ী সাহাবি সায়্যিদিনা আমর ইবনুল আ'স রাদিয়াল্ল াহু আনহু। আর ভূমধ্যসাগরের তীর ঘেসে অবস্থিত বন্দর নগরী আলেকজান্দ্রিয়া খ্রীস্টপূর্ব হাজার বছরের পুরাতন শহর। সুতরাং এ দু'টি শহরের পরতে পরতে রয়েছে জানা অজানা ইতিহাসের অনেক উপাত্ত। সায়্যিদিনা উকবা বিন আমির রাদিয়াল্ল াহু আনহুর মাযার যিয়ারত সাহাবি সায়্যিদিনা উকবা বিন আমির রাদিয়াল্ল াহু আনহুর কবর শরীফ আমরা দুইবার যিয়ারত করেছি। প্রথমবার ২১ অক্টোবর রবিবার। সেদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি মতে বিভিন্ন স্থান দেখা এবং যিয়ারত শেষ করে কাঙ্িখত সে স্থানটিতে পেঁৗছিতে সন্ধ্যা ঘনিয়ে আসে। মাগরিবের নামায শেষে মহান সাহাবির মাযার যিয়ারত করি। সফরজনিত ক্লান্তির কারণে আব্বা সেদিন যিয়ারতে যেতে পারেন নি। বাহ্যত এ কারণেই আমরা দ্বিতীয়বার প্রিয় নবীর মর্যাবান এ সাহাবির মাযার যিয়ারতের সুযোগ লাভ করি। ২৪ অক্টোবর বুধবার সকালে আব্বার সাথে হাজির হই মাযার শরীফে। মাযারের পাশে বসে আব্বা মুসালসাল বিল আউয়ালিয়্যাত হাদীসের দারস প্রদান করেন। একজন সাহাবির মাযারের পাশে বসে যুগশ্রেষ্ঠ এক মুহাদ্দিসের কাছ থেকে প্রিয় নবীজির হাদীস শোনা সত্যিই বিরল সৌভাগ্যের বিষয়। মনপ্রাণ উজাড় করে বলতে হয়- هذا من فضل ر এটা আমার রবের অনুগ্রহ।

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।