রিসোর্ট এ পেঁৗছি। ফজরের নামায, নাস্তা এবং ঘণ্টা দেড়েক বিশ্রাম শেষে আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি মতে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন এবং ইমামগণের মাকাম যিয়ারতে বেরিয়ে পড়ি। এ পর্যায়ে কেবল কায়রো এবং আলেকজান্দ্রিয়ায় আল্ল াহর যে সকল মাকবুল বান্দার কবর যিয়ারত করেছি তাঁদের নাম উলেস্ন খ করবো। এছাড়া দু'টি শহরে যে কয়টি ঐতিহাসিক স্থান দেখার সুযোগ হয়েছে সেগুলোরও নাম উলেস্ন খ থাকবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রথমে সেই মহান মানুষগণের সংক্ষিপ্ত জীবনী এবং পরে দর্শনীয় স্থানসমূহের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরবো। কায়রোতে যাদের যিয়ারত করেছি ১. সায়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্ল াহু আনহুর মস্তক মুবারকের কবর শরীফ। ২. সায়্যিদিনা আমর ইবনুল আ'স রাদিয়াল্ল াহু আনহুর মাযার। ৩. সায়্যিদিনা উকবাহ বিন আমির রাদিয়াল্ল াহু আনহুর মাযার। ৪. সায়্যিদিনা আবদুল্ল াহ বিন আমর রাদিয়াল্ল াহু আনহুর মাযার। ৫. সায়্যিদা যাইনাব বিনতে আলী রাদিয়াল্ল াহ আনহার মাযার। ৬. সায়্যিদা নাফীসা বিনতে হাসান আল আনওয়ার রাদিয়াল্ল াহু আনহার মাযার। ৭. সায়্যিদা ফাতিমা বিনতে হাসান আল আনওয়ার রাহিমাহুল্লাহ'র মাযার। ৮. হযরত মুহাম্মাদ বিন হানফিয়্যা রাহিমাহুল্ল াহ'র মাযার। ৯. হযরত রাবিয়া বাসরী আলাইহার রাহমাহ'র মাযার। ১০. হযরত যুননুন মিশরি রাহিমাহুল্ল াহ'র মাযার। ১১. ইমাম শাফিঈ রাহিমাহুল্ল াহ'র মাযার। ১২.ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্ল াহ'র মাযার। ১৩. ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্ল াহ'র মাযার। ১৪. ইমাম জালালুদ্দিন সুয়ূতি রাহিমাহুল্ল াহ'র মাযার।
— পৃষ্ঠা ২২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।