সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কায়রো ও আলেকজান্দ্রিয়া একটি ব্যতিμমী ভ্রমন বৃত্তান্ত

বিগত ২১ থেকে ২৪ অক্টোবর ২০১৮ জীবনের এক অনন্য সময়। এ সময়টা কাটিয়েছি প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশরের রাজধানী শহর কায়রো এবং বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায়। দিন মোটে চারটি, কিন্তু প্রাপ্তি অফুরন্ত। সফরের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ দিন আমরা ছিলাম কায়রোতে। আর তৃতীয় দিন আলেকজান্দ্রিয়ায়। চলমান লেখাটি ভ্রমন কাহিনীর আদলে হবে না। বরং সংক্ষিপ্ত ইতিহাস ও জীবনীর মিশেল থাকবে। আব্বা মিশর সফরে যাবেন, সে মতে লন্ডন সফরে আসার পূর্বেই মিশরের ভিসা সংগ্রহ করা হয়। মিশর যাবার দিন নির্ধারণ হয় ২০ অক্টোবর ২০১৮ শনিবার। আব্বার সাথে আমি যাবো সে সিদ্ধান্ত আগেরই, তাই ইজিপ্ট এয়ার এর টিকেট করে রাখি। ২৪ আগস্ট আব্বা লন্ডন পেঁৗছার পর থেকেই মিশর সফরের কথা জানাজানি হতে থাকে। সময়ের ব্যবধানে সফরসঙ্গীর সংখ্যা বেড়েই চলে। শেষ পর্যন্ত সংখ্যা দাঁড়ায় ঊনচলিস্ন শ। এর মধ্যে রয়েছেন মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মুফতি ইলিয়াছ হোসেইন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবদুর রাহমান নিজামী, মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী, মাওলানা আবদুল কাহহার, মাওলানা হোসাইন আহমদ আমিনী, হাফিয মাওলানা কয়েসুজ্জামান, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা ফয়সল আহমদ হানাফী, মাওলানা রূহুল আমিন, হাফিয আবদুল হাকীম, হাফিয হাবীবুর রাহমান মিলাদ প্রমূখ। ২০ অক্টোবর লন্ডন সময় রাত দশটা দশ মিনিটে হিথ্রো বিমান বন্দর'র টার্মিনাল ২ থেকে কায়রোগামী ইজিপ্ট এয়ার'র ফ্লাইট ছেড়ে যায়। স্থানীয় সময় রাত তিনটা পয়তালিস্নশ মিনিটে কায়রো বিমান বন্দর'র টার্মিনাল ৩ এ অবতরণ করে। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে পূর্ব নির্ধারিত বাস যোগে আলেকজান্দ্রিয়া রোডে অবস্থিত পিরামিড পার্ক

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।