শেস্ন াগানে মুখরিত হাজারো মানুষ। মরহুম কবি কামাল আহমদ শরীফির উপস্থাপনায় অনুষ্ঠিত জনসভায় উভয় ধারার বহু আলিম বক্তব্য রাখলেন। মঞ্চে আছেন দুই দিকপাল। শেষ বক্তা হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্ল াহর ঠিক পূর্ববর্তী হযরত শায়খে কৌড়িয়ার নাম ঘোষণা হলো। তিনি মাইকের সামনে দাঁড়িয়ে এক দেড় মিনিটের এক চমৎকার বক্তব্য রাখলেন। তিনি বললেন, সূরুজ উঠিগেলে দেলাইটর আর কোনু দরকার নাই, দেল াইট জ্বালাইলিলে মোমবাত্তির কোনু কাম নাই। যে যাগাত ফুলতলী ছাব কিবলা তশিব রাখছইন ইনো আমার আর আগলা কুচ্ছু কইবার নাই। তাইন যেতা কইবা অটাউ আমার কথা, তাইন যে মত দিবা অটাউ আমার মত। (সূর্য উদিত হলে হ্যাজাক বাতির কোন প্রয়োজন নেই। হ্যাজাক বাতি জ্বালিয়ে দিলে মোমবাতির কোন প্রয়োজন নেই। যেখানে ফুলতলী ছাহেব কিবলা আছেন সেখানে আমার কোন বক্তব্য নেই। তিনি যে বক্তব্য দেবেন সেটাই আমার বক্তব্য, তিনি যে মত ব্যক্ত করবেন সেটিই আমার মত।) সেদিন মঞ্চে শায়খে কৌড়িয়ার ঠিক পেছনে দাঁড়িয়ে শোনা সেই কথাগুলো বারবার কর্ণকূহরে প্রতিধ্বনিত হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচন কেন্দ্রীক বহু স্মৃতি, বহু অভিজ্ঞতা অমলিন হয়ে আছে। একদিন বিকাল ৩টায় বিয়ানীবাজার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রাহমান রাহিমাহুল্ল াহ'র নির্বাচনী জনসভায় উনার ঠিক আগে প্রায় পয়তালিস্ন শ মিনিট বক্তব্য রাখলাম। বক্তব্য শেষে উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। মুখে কেবল বললেন, ভাই আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সেদিনই সন্ধ্যার পর জকিগনজের মুনশিবাজারে মাওলানা উবায়দুল হক উজিরপুরী রাহিমাহুল্ল াহ'র জনসভায় প্রায় একঘণ্টা বক্তব্য রাখলাম। তিনদিন পর আব্বার সাথে দেখা করতে বাড়িতে এলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জনাব হাফিজ আহমদ মজুমদার। আব্বার সামনে আমার হাত ধরে বললেন, হিদিন মুনশিবাজার যে বকতিতা রাখছো ইলা আরো কয় জাগাত মাইকর লাগাল ফাইলে নৌকার ভরা ডুবাইলিবায়। (সেদিন মুনশি বাজারে যে বক্তব্য রেখেছো এরকম আরো কিছু জায়গায় মাইক পেলে নৌকা ডুবিয়ে
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।