৩০ সেপ্টেম্বর ২০১৭ আব্বা লন্ডন আসেন। একই ফ্লাইটে প্রিন্সিপাল সাবও ছিলেন। কিন্তু পথে তাঁদের দেখা হয়নি। হিথ্রোতে অবতরণের পর এয়ারপোর্ট'র আনুষ্ঠানিকতা শেষে আব্বা বেরিয়ে আসেন। আমরা তাঁকে নিয়ে এক জায়গায় বসাই। ইতোমধ্যে হুইল চেয়ারে করে প্রিন্সিপাল সাব বেরিয়ে আসেন। আমি এগিয়ে গিয়ে দেখা করি। সালাম মুসাহাফার পর জিজ্ঞেস করলেন, হুজুর কেমন আছেন? বললাম, এইমাত্র তিনিও লন্ডন এসেছেন। তাঁর ইসতেকবালে আসা লোকদের বললেন, আমাকে হুজুরের সাথে দেখা করাও। তাঁরা নিয়ে এলেন। আব্বা এগিয়ে গিয়ে কুশলাদি জানতে চাইলে বললেন, হুজুর আমি মাজুর হয়ে গেছি। বেআদবী মাফ করবেন, দাঁড়াতে পারছি না। সেদিনই উনার সাথে আমার শেষ দেখা। প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রাহমান একজন আপোসহীন তেজস্বী আলিম ছিলেন। দেশ জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে তাঁকে অগ্রণী ভূমিকায় পাওয়া যেতো। সিলেটে ভিন্ন মতের উলামার ঐক্য গড়তে তাঁকে নমনীয় এবং উদার হতে দেখা যেতো। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর সিলেট কেন্দ্রীক ইসলামী ঐক্যজোট গঠিত হয়। নির্বাচনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ছিলেন সিলেট পাঁচ (জকিগনজ-কানাইঘাট) মাওলানা উবায়দুল হক উজিরপুরী। সিলেট ছয় (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) প্রিন্সপাল মাওলানা হাবীবুর রাহমান। সুনামগঞ্জ পাঁচ (ছাতক-দোয়ারাবাজ) মাওলানা আবদুস সালাম আল মাদানী। সেই নির্বাচনকে কেন্দ্র করে ফুরুঈ ইখতিলাফ পেছনে রেখে বিভিন্ন মতের উলামায়ে কিরামের ঐক্য আমরা তরুণদের উদ্বেলিত করেছিলো। বিশেষ করে বিভিন্ন নির্বাচনী জনসভায় শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্ল াহ ও হাফিয মাওলানা আবদুল করীম শায়খে কৌড়িয়া রাহিমাহুল্ল াহ যখন এক সাথে একই মঞ্চে পরস্পরকে পরম শ্রদ্ধায় সম্বোধন করতেন তখন তরুণরা উচ্ছসিত হতাম। স্পষ্ট মনে আছে, ছাতকের গোবিন্দগনজ পয়েন্টে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আবদুস সালাম আল মাদানীর নির্বাচনী জনসভায়
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।