يف يللة انلصف من شعبان يربم فيه ار اسنة وتسخ الأحياء من الأوات وتب احلاج فلا يزاد فيهم احد ولا ينقص منهم اخد শবেবরাতে সারা বছরের যাবতীয় কাজের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। জীবিত ও মৃতের পৃথক পৃথক তালিকা করা হয়। (পরবর্তী বছর) যারা হজ্জ করবে তাদের তালিকাও হয়। এই সিদ্ধান্ত হেরফের হয় না। {তাফসীরে তাবারী ১১:২২২} উমার বিন আবদুল আযীয রাহিমাহুল্ল াহ (ওফাত: ১০১ হিজরী) খলিফা উমার বিন আবদুল আযীয রাহিমাহুল্ল াহ ছিলেন তাবিঈ। তিনি পাঁচজন সাহাবির কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। রাষ্ট্রীয়ভাবে হাদীস সংরক্ষণের প্রথম উদ্দ্যোগ তিনিই গ্রহণ করেন। তাঁকে প্রথম শতাব্দির মুজাদ্দিদ গণ্য করা হয়। খলিফা উমার বিন আবদুল আযীয রাহিমাহুল্ল াহ বাসরায় নিযুক্ত গভর্ণর আদী বিন আরতাতকে এক পত্রে লিখে পাঠান - عليك بأرع يلال يف اسنة فان االله يفرغ فيهن ارمحة، اول يللة من رجب ويللة انلصف شعبان ويللة الفطر ويللة انلحر বছরের চারটি রাতকে তুমি গুরুত্বের সাথে নেবে। এ রাতগুলোতে আল্ল াহপাক অপার রাহমাত ঢেলে দেন। সে রাতগুলো হলো রজব মাসের প্রথম রাত, শা'বান মাসের মধ্যবর্তী রাত এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাত। {তালখীসুল হাবীর ২:১৬০} ইমাম ইবনু রাজাব হাম্বালী রাহিমাহুল্ল াহ (ওফাত: ৭৯৫ হিজরী) বলেন- ويللة انلصف من شعبان اكن اتلابعون من أهل اشام كخادل بن معدان وكحول ولقمان بن اعر وغريهم يعظمونها وجيتهدون فيها يف العبادات শামের অধিবাসী তাবিঈগণ যথা খালিদ বিন মা'দান, মাকহুল ও লুকমান বিন আমির প্রমূখ শবেবরাতকে খুবই তাযিম করতেন। এবং এ রাতে নফল ইবাদাতে মশগুল থাকতেন। {লাতায়িফুল মা'রিফ, পৃষ্ঠা ১৯০}
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।