প্রিন্সিপাল হাবীবুর রাহমান রাহিমাহুল্ল াহ কিছু স্মৃতি, কিছু শ্রুতি
পরপারে পাড়ি জমালেন প্রিন্সপাল মাওলানা হাবীবুর রাহমান রাহিমাহুল্ল াহ। আল্ল াহপাক তাঁকে জান্নাতুল ফিরদাউস'র মেহমান করুন, সেই কামনা করি। সন তারিখ মনে নেই, তবে তাঁকে প্রথম দেখি ইছামতি দারুল উলূম আলিয়া মাদরাসায়। তিনি এসেছিলেন আব্বার সাথে দেখা করতে। সেদিনই প্রথম পরিচয়। নিয়মিত দেখা হবার সুযোগ ছিলো না। তবে সিলেটে কিংবা লন্ডনে কদাচিৎ দেখা হলে সালাম মুসাহাফার পরই জিজ্ঞেস করতেন, ভাই হুজুরের অবস্থা কেমন? একবার কোন এক সম্মিলিত আন্দোলন চলাকালীন জরুরি কিছু পরামর্শের জন্য আমরা কয়েকজন কাজির বাজার মাদরাসায় যাই। উনি তখন তাঁর অফিস কক্ষে বহু সংখ্যক আলিম পরিবেষ্টিত। আমরা পেঁৗছা মাত্র প্রিন্সিপাল সাব নির্ধারিত আসন ছেড়ে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে নিজের পাশে নিয়ে বসালেন। খুবই সংকোচ বোধ করছিলাম। কিন্তু উনি নাছোড়, বাধ্য হয়ে বসলাম। সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। সেই সাথে বললেন, তাইন আমার হুজুরর বেটা, আমার লাগি ওয়াজিবুল এহতেরাম। (তিনি আমার হুজুরের সন্তান, অবশ্যই আমার সম্মানের পাত্র।) উলেস্ন খ্য যে, ১৯৬৩ সালের নভেম্বর মাসে আব্বা সৎপুর দারুল হাদীস মাদরাসায় প্রধান মুহাদ্দিস হিশেবে যোগ দেন। এর পূর্বে প্রায় আট মাস ফুলবাড়ি আজিরিয়া মাদরাসায় ছিলেন। এসময় প্রিন্সিপার মাওলানা হাবীবুর রাহমান দাখিল চাহরমের (নবম শ্রেণি) ছাত্র। আব্বার কাছে শুনেছি, রুটিন মত দাখিল চাহরমে তাঁর ক্লাস ছিলো না। উনাদের ক্লাসে আরবি সাহিত্য যে শিক্ষক পড়াতেন তিনি অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। এসময় দাখিল চাহরমে আব্বা কিছু দিন আরবি সাহিত্য পড়িয়েছেন। সেই সময়ই প্রিন্সিপাল সাব আব্বার কাছে পড়েছেন।