যাওয়ার পর টেলিফোনে শায়খ খুব হতাশ কন্ঠে বলেন, বাংলাদেশে শায়খুল হাদীস সাহেবের সাথে দেখা হলো অথচ একান্তে তাঁর কাছে বসতে পারলাম না। সরাসরি তাঁর কাছে কিছু হাদীস পড়ে সনদ নিতে পারলাম না। শায়খ নাজী'র আশা আল্ল াহ পুরণ করে দিলেন। ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার বিকেল ৬টায় তিনি ইস্ট লন্ডনের কল্টম্যান স্ট্রীটে কারী নুমান'র ঘরে শায়খ ড. নাজী এলেন। (আব্বা এবার লন্ডন সফরকালীন কারী নুমান'র ঘরে অবস্থান করছেন)। অনেক্ষণ ধরে শায়খ আব্বার কাছে হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্ল াহসহ আব্বার অন্যান্য উস্তাদগণ সম্পর্কে জানলেন। দেওবন্দি ও বেরলবী উলামার ইখতিলাফের মৌলিক দিকগুলো সম্পর্কে জানলেন। আব্বার কাছে কিছু হাদীস পড়ে সনদ গ্রহণ করলেন। মুবারক সে সময়ের নীরব সাক্ষী হয়ে রইলাম আমি, কারী নুমান, মুফতি ইহসান, মাওলানা আবদুল কুদ্দুছ ও মাহতাব আহমদ। ১৯৬৪ খ্রীস্টাব্দে জন্মগ্রহণকারী শায়খ ড. নাজী বিন রাশীদ আল আরাবী আল মালিকী বাহরাইনের একজন বিখ্যাত আলিম। তিনি বাহরাইন ইউনিভার্সিটির আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক। উচ্চতর লেখাপড়া করেছেন মিশরের আল আযহার ইউনিভার্সিটিতে। পিএইচডি করেছেন মরক্কোর রিবাত শহরে অবস্থিত মুহাম্মাদ আল খামিস ইউনিভার্সিটি থেকে। কিছু দিন পূর্বে শায়খ ড. নাজী ব্যক্তিগত প্রয়োজনে এক সপ্তাহের জন্য লন্ডন আসেন। যোগাযোগ হলে আব্বা লন্ডন আছেন জেনে দেখা করতে আগ্রহ প্রকাশ করলেন। পশ্চিম লন্ডনে অবস্থিত হোটেল হিলটন থেকে ১৮ জুলাই (২০১৯) আমি তাঁকে নিয়ে এলাম পূর্ব লন্ডনের ওয়াপিংয়ে। আসার পথে গাড়িতে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্ল াহ'র তাসনীফাত সম্পর্কে কথা হলো। সে মুহুর্তে আমার কাছে থাকা মুফতি সাহেবের লেখা আদাবুল মুফতি কিতাবের পিডিএফ ভার্সনে চোখ বুলিয়ে নিলেন। আব্বার সাথে কুশল বিনিময়ের পর আদাবুল মুফতি কিতাব
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।